এক্সপ্লোর

North Dinajpur : "আব্দুল করিম চৌধুরীকে ইসলামপুর থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে", জেলা সভাপতিকে একহাত বিধায়কের

Municipal Election 2022 : প্রার্থী বাছাই নিয়ে এই বিক্ষোভের আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত"।

ইসলামপুর : তৃণমূলের পুর-প্রার্থী তালিকা নিয়ে ইসলামপুরে (Islampur) অসন্তোষ। প্রকাশ্যে তৃণমূল বিধায়ক (TMC MLA) ও জেলা সভাপতির কাজিয়া। "আমার দেওয়া ৮ জনের মধ্যে ৫ জনেরই নাম বাদ।" নেপথ্যে জেলা সভাপতির হাত বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর। যদিও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের প্রতিক্রিয়া, ‘সংগঠন বিরোধী কথা বিধায়কের, দলকে জানিয়েছি।’ 

আব্দুল করিম চৌধুরী বলেন, "নেত্রীর কাছে এই খবর আছে কি না জানি না। কিন্তু, ষড়যন্ত্র চলছে, আব্দুল করিম চৌধুরীকে ইসলামপুর থেকে মুছে দিতে হবে। সমস্ত পঞ্চায়েত ধরে রেখে দিয়েছে, এখন ইসলামপুর পুরসভাটাও ধরতে চাইছে। আমার দেওয়া ৮ জনের মধ্যে ৫ জনেরই নাম বাদ। এই ওয়ার্ডগুলি থেকে যদি নির্দল দাঁড়ায়, সেই নির্দল প্রার্থীকে আমি সমর্থন দেব। সেখানে তৃণমূল প্রার্থীর প্রতি আমার সমর্থন থাকবে না।"

আরও পড়ুন ; দেওয়াল লিখন মুছে ফ্লেক্স টাঙানো হল নতুন তৃণমূল প্রার্থীর নামে, চাপানউতোর ব্যারাকপুরের ৩ নম্বর ওয়ার্ডে

এপ্রসঙ্গে জেলা সভাপতি বলেন, "এটা দলবিরোধী কথা। এভাবে হয় না যে, দল যাকে প্রার্থী করবে, তাঁর বিরুদ্ধে নির্দলকে সমর্থন দেওয়া সাজে না। দলকে জানিয়েছি। দল এ ব্যাপারটা দেখবে।"

প্রার্থী বাছাই নিয়ে এই বিক্ষোভের আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত"।

এই একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'।

প্রসঙ্গত, টিকিট না মেলায় এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উলুবেড়িয়া পুরসভার ৭ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কাজি মানোয়ারা বেগম। মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন। এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর স্বামী তথা তৃণমূল নেতা কাজি আতিবর রহমান। তাঁর দাবি, টিকিটের বিনিময়ে পিকের টিমের এক সদস্য ৫ লক্ষ টাকা চান। তা দিতে না পারায় দলের কয়েকজন মিলে টিকিট দেয়নি। এই অভিযোগ আমি দলের সর্বস্তরে পাঠিয়েও কোনও সুরাহা পাইনি।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget