এক্সপ্লোর

Coochbehar : নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি ! বিতর্কে কোচবিহারের তৃণমূল প্রার্থী

Municipal Election 2022 : অন্যান্য জেলার মতোই কোচবিহারের ৬টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি! বিতর্কে কোচবিহারের (Coochbehar) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC Candidate) ও শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের কেউ নির্দল হয়ে দাঁড়ালে ব্যবস্থা নেবে দল। সতর্কবার্তা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতিরও। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, নির্দল চলছে না, চলবে না। বিশ্বাসঘাতকদের সবার ধোলাই হবে, পেটাই হবে, বিশ্বাসঘাতকদের ছাড়ছি না, ছাড়ব না।

কোনও রাখঢাখ নয় ! নির্দল প্রার্থী হলেই পেটানোর হুঁশিয়ারি !

যাঁকে স্লোগান তুলতে দেখা গেছে, তিনি কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও দলের কোচবিহার শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সামনেই দাঁড়িয়ে জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তাঁর উপস্থিতিতেই নির্দল প্রার্থীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি! 

অন্যান্য জেলার মতোই কোচবিহারের ৬টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে। তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে মনস্থির করেছেন অনেকে। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককেও ভাবাচ্ছে সেই নির্দল কাঁটা!

কারণ ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কোচবিহার পুর-প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন কাউন্সিলর তপন ঘোষ!

আর এই প্রেক্ষাপটেই মঙ্গলবার মনোনয়ন জমার আগে, মহকুমাশাসকের দফতরের সামনে নির্দলদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে স্লোগান তোলেন অভিজিৎ! বলেন, যারা নির্দল হয়ে দাঁড়াবে, তাঁরা সাবধান, শেষ দেখে ছাড়ব, ঐতিহাসিক ভুল করবে, আগামী ৫ বছর দলে নেওয়া হবে না।

নির্দল কাঁটা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের বক্তব্য, যদি তৃণমূলের কেউ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই ইস্যুতে বিধায়ক ও কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, এটাই তৃণমূলের কালচার, ওরা ক্ষমতা আর অর্থ ছাড়া কিছু বোঝে না। একের পর এক নির্দল প্রার্থী তো দাঁড়াবেই, বিজেপির সুবিধা হবে।

মঙ্গলবার কোচবিহার জেলার ৬ পুরসভার অধিকাংশ তৃণমূল প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget