এক্সপ্লোর

Municipal Election 2022: মদন-সৌগতর সৌজন্য ফের বদলে গেল সংঘাতে!

Municipal Election 2022: কামারাহাটি পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে, মদন মিত্রর সঙ্গে সৌগত রায়ের বাগযুদ্ধ নতুন মাত্রা পেল। ফের দমদমের (Dumdum) সাংসদের উদ্দেশে বান ছুড়লেন কামারহাটির বিধায়ক।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ফের মদন মিত্রের (Madan Mitra) নিশানায় সৌগত রায় (Sougata Roy)। কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়কের অভিযোগ, সৌগত রায়ের (Sougata Roy) গাড়িতে থাকে দুষ্কৃতী। নির্দল প্রার্থীদের নিয়ে দুই তৃণমূল নেতার মতবিরোধ সামনে চলে এসেছে। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

মদন মিত্রর Madan Mitra)  অভিযোগ, “কামারহাটিতে এই মুহূর্তে পুলিশ ও প্রশাসন তারা বলে সবথেকে বড় গুন্ডা হচ্ছে গুড্ডু। আনিসুর রহমান। সৌগত রায় যে জিপে গেছিলেন গুড্ডু সামনেই বসে ছিল। হয়তো দেখতে পাননি চশমার পাওয়ার হয়েছে।‘’ পাল্টা সৌগত রায় জবাব দিয়েছেন, “কখনও আমার গাড়িতে, কোনও দাদা, কোনও গুন্ডা যায় না।‘’

কামারাহাটি পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে, মদন মিত্রর সঙ্গে সৌগত রায়ের বাগযুদ্ধ নতুন মাত্রা পেল। মাঝে শনিবার কয়েক ঘণ্টার জন্য দুই তৃণমূল নেতাকে একসঙ্গে প্রচারে দেখা গেলেও, ফের দমদমের (Dumdum) সাংসদের উদ্দেশে বান ছুড়লেন কামারহাটির বিধায়ক। সৌগত রায়ের গাড়িতে দুষ্কৃতী থাকে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মদন মিত্র। ৩৫ আসন বিশিষ্ট কামারহাটি পুরসভায় এখনও একাধিক ওয়ার্ডে রয়েছেন নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীদের নিয়ে দুই শাসক নেতার মতবিরোধও সামনে চলে এসেছে।

সৌগত রায়ের কথায়, “কোনও নির্দল তৃণমূলে নেই। ওদের বহিষ্কার করা হয়েছে। নির্দল প্রার্থী আমি অনেকদিন ধরে চিনি। দেখেও কথা বলিনি।‘’ মদন মিত্রর কথায়, “নির্দল মানে কথা বলব না এবার হয় নাকি। রাজনীতিতে তো সবাই থাকবে।‘’ তৃণমূলের দুই নেতার আকচাআকচি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

এদিকে হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। গতকাল উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করে তৃণমূল (TMC)। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার (Expelled)। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।

আরও পড়ুন: Municipal Election 2022: রবিবার ১০৮ পুরসভার ভোটগ্রহণ, এখনও অব্যাহত জেলায় জেলায় অশান্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget