এক্সপ্লোর

Municipal Election 2022: হুগলি জেলায় পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত

Municipal Election 2022: এদিকে, বৈদ্যবাটি পুরসভায় প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের দুই বিধায়কের তরজা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হুগলি জেলায় পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত। পিছিয়ে নেই বিজেপিও। শ্রীরামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী রেখারানি শা প্রার্থী হলেও স্বামী টিকিট পাননি। তাই নির্দল হিসেবে পাশের ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা রাজেশ শা। ২৪ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর নাসিমা পরভিন ও তাঁর স্বামী বিক্ষুব্ধ তৃণমূল নেতা আকবর আলি। 

এদিকে, বৈদ্যবাটি পুরসভায় (Baidyabati MNunicipality) প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের (TMC) দুই বিধায়কের তরজা। ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে প্রকাশ্যে চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার ও চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের মতান্তর প্রকাশ্যে। অন্যদিকে, শ্রীরামপুর পুরসভার (Sreerampur Municipality) ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির বিদায়ী কাউন্সিলর রাজেশ সিং এবার টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে একাধিক জায়গায় অসন্তোষের ছবি সামনে এসেছে। প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’ অব্যাহত। কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ।  কোথাও আবার পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছে ছেলে।  পুরভোটের মুখে শাসক দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে জেলায় জেলায়। একইভাবে প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেও। 

এদিকে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থীর স্বামী। কামারহাটির পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী কাউন্সিলর অমিত দালের স্ত্রী মায়া দাস। গতকাল স্ত্রীর হয়ে প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন বিদায়ী কাউন্সিলর। তাঁর আমলে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। তাই বিদায়ী কাউন্সিলরের স্ত্রীকে তাঁরা প্রার্থী হিসেবে মানবেন না বলে দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থীর স্বামী। অন্যদিকে,পুরভোটের আগেই বনগাঁয় অশান্তি। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিব্যেন্দুবিকাশ বৈরাগীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর শক্তিগড় এলাকায়। প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন: Burdwan Municipality : ওয়ার্ড ৩৫, মনোনয়ন জমা ৪২টি ; তৃণমূলের প্রার্থী-ক্ষোভ বর্ধমান পুরসভাতেও

 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget