এক্সপ্লোর

Municipal Election 2022: মামা বনাম ভাগ্নে, পুরভোটে অভিনব যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে খড়গপুর শহর

West Midnapore News: সম্পর্কের রসায়ন যাই হোক। ভোটের ময়দানে তাঁরা প্রতিপক্ষ। লড়াইয়ে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। মামা বনাম ভাগ্নে, পুরভোটে এমনই যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে খড়গপুর শহর।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: খড়গপুর (Kharagpur) পুরভোটে (Municipal Election 2022) এবার মামা-ভাগ্নের লড়াই। তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মামা। স্থানীয় সমস্যা নিয়ে লড়াই মামার বিরুদ্ধে নয়, শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে। দাবি কংগ্রেস প্রার্থীর।

সম্পর্কের রসায়ন যাই হোক। ভোটের ময়দানে তাঁরা প্রতিপক্ষ। লড়াইয়ে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। মামা বনাম ভাগ্নে, পুরভোটে এমনই যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে খড়গপুর শহর।৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে লড়ছেন ২ বারের কাউন্সিলর তৈমুর আলি খান। তাঁর লড়াই কংগ্রেসের খুরশেদ আলি খানের সঙ্গে। যিনি সম্পর্কে তৃণমূল প্রার্থীর ভাগ্নে। কিন্তু ভোট যে বড় বালাই। তাই প্রচারে নেমে মামা-ভাগ্নের সম্পর্ককে দূরে সরিয়েই, একে অন্যকে আক্রমণও করছেন দুই প্রার্থী।

খগড়পুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তৈমুর আলি খানের কথায়, “ওর শখ হয়েছে তাই নেমেছে, ও কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়। মানুষ ওকে চেনে না জানে না। এখানে একতরফা ভোট হবে। বিপুল ভোটে আমি জিতব।’’ ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী খুরশেদ আলি খানের কথায়, “এই ওয়ার্ডে দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আমফানের টাকা। মানুষ ক্ষুব্ধ। তারা পরিবর্তন চায়। মামার বিরুদ্ধে নয় প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি।’’

ভোটাররা অবশ্য দুই প্রার্থীর পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিতে নারাজ। ওই ওয়ার্ডের বাসিন্দা আলেদা বিবির কথায়, “এত বছর ধরে এই ওয়ার্ডে তৈমুর আলি খান ছিলেন। পানীয় জলের সমস্যা। জল নিকাশির ব্যবস্থা নেই। ঘরের সমস্যা আছে।’’ আরেক বাসিন্দা কালাম আহমেদ বলেন, “ভাগ্নে আসুক ভাইপো আসুক কাউকে চিনিনা জানিনা। পরিবার দেখে তো ভোট দেব না।’’ পুরভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, মামা না ভাগ্নে? জানা যাবে ফল প্রকাশের দিনই।

আরও পড়ুন: Municipal Election 2022: নির্দল ইস্যুতে কড়া অবস্থান তৃণমূলের, জেলায় জেলায় বিক্ষুব্ধদের বহিষ্কার

সেরা শিরোনাম

Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget