এক্সপ্লোর

Howrah Municipal Election : হাওড়া পুরসভায় কবে নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মিলল ইঙ্গিত

Howrah : বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করার পর ৫০ টি ওয়ার্ডকে ৬৬ ওয়ার্ডে রূপান্তরিত করার ডিলিমিটেশনের কাজ এখনও চলছে হাওড়াতে। তা ঠিক কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রুমা পাল, কলকাতা : মাঝে কেটে গিয়েছে ৪ টে বছর। হাওড়া পুরসভার নির্বাচন (Howrah Municipality Election) আটকে নানা কারণে। শেষমেশ অবশ্য ইঙ্গিত মিলল নির্বাচনের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এই ভোট হবে হাওড়া পুরসভায়। তবে ঠিক কোন মাস নাগাদ, তা চূড়ান্তভাবে স্পষ্ট নয়। তবে আভাস, সম্ভবত এপ্রিল মাসে হতে চলেছে নির্বাচন।

প্রসঙ্গত, বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করার পর ৫০ টি ওয়ার্ডকে ৬৬ ওয়ার্ডে রূপান্তরিত করার ডিলিমিটেশনের কাজ এখনও চলছে হাওড়াতে। তা ঠিক কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই চলতি বছরে আর হাওড়া পুরসভার ভোট হওয়ার সম্ভবনা কার্যত নেই। আগামী বছরের এপ্রিল নাগাদ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা, সেই সময়েই আয়োজিত হতে পারে হাওড়া পুরসভার ভোটও। 

এপ্রিলে পঞ্চায়েত ভোট

রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে খবর, রাজ্য পুলিশ দিয়েই সম্ভবত আগামী বছরের এপ্রিলে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি, কমিশন সূত্রে খবর। খসড়া তালিকা নিয়ে ডিএম-কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে ২ নভেম্বর পর্যন্ত। 

রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের দিক থেকে প্রস্তুত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া শুরু হবে রাজ্য সরকারের ইঙ্গিতের পরই। রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে জানানো হবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণের কথা। তারপর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য নির্বাচন কমিশন।

হাওড়া পুরসভার নির্বাচন জট

২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় (Assembly) হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয় বালি পুরসভা। ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু ভোট হয়নি। তার বদলে হাওড়া পুরসভার মাথায় বসানো হয় প্রশাসক। কোভিড পরিস্থিতির পর ফের সরগরম হয় হাওড়া পুরসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। হাওড়া পুরসভা (সংশোধনী) বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়েও শোরগোল হয়। 

আরও পড়ুন- ২৬৯ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কোন পথে চাকরি ভবিষ্যৎ?

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget