এক্সপ্লোর

Supreme Court : ২৬৯ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কোন পথে চাকরি ভবিষ্যৎ?

Calcutta High Court : ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : নিয়োগ বাতিল ইস্যুতে নয়া মোড়। ২৬৯ জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের প্রমাণ পেয়ে যাঁদের নিয়োগ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিতে টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, তাঁদের পুনরায় বহাল করা অবশ্য হয়নি। অন্তর্বর্তী রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

প্রসঙ্গত, ২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই CBI তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্তও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। টেট দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) তদন্ত প্রসঙ্গে সুপ্রিম কোর্টে চলা মামলার রায় দেওয়ার মাঝে যে হাইকোর্টের যে নির্দেশেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল হওয়া ২৬৯ জনকে সুযোগ দিয়েছে তাঁরা নির্দোষ প্রমাণ করার। উপযুক্ত প্রমাণ বা হলফনামা দিয়ে সেটা তাঁদের জানাতে হবে। তেমনটা না করতে পারলে আখেরে তো প্রমাণ হয়েই যাবে প্রশাসনের সাহায্যে দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে চাকরি পেয়েছিলেন তাঁরা।

চার সপ্তাহে রিপোর্ট তলব

সুপ্রিম কোর্ট তাঁদের রায়ে জানিয়ে দিয়েছে, টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। তবে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তাদের ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যর অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ দিলেও মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

ইডি হেফাজতে মানিক

বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য। যেখানে সরকারি আইনজীবী দাবি করেন, ইডি-র হাতে গ্রেফতারির পর বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে আনা হয়েছে। গ্রেফতার হওয়া কোনও ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনে জামিনের আবেদন স্থানীয় কোর্টে করা উচিত। সব পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইডি গোটা বিষয়টিতে আগে পার্টিই ছিল না। সিবিআইয়ের বিরুদ্ধে নির্ধারিত মামলার ভিত্তিতেই মানিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল রক্ষাকবচ। আর তারপর ইডি মামলার প্রসঙ্গটি যুক্ত হওয়া নিয়ে আপাতত নিজেদের রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

মানিক ঘনিষ্ঠকে তলব

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি। তাঁকে আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়েছে। 

আরও পড়ুন- প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget