এক্সপ্লোর

Municipal Election Counting : কয়েক ঘণ্টা পরেই 'পুর' রেজাল্ট-আউট, ত্রিস্তরীয় নিরাপত্তা গণনাকেন্দ্রগুলিতে

গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ ও কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই সঙ্গে রাখা যাবে না। 

কলকাতা : পরীক্ষা শেষ। এবার রেজাল্টের অপেক্ষা। মাঝে আর কয়েক ঘণ্টা। তারপরই রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা (Municipal Election Counting)। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি (Strong Room)। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। 

ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে। আপাতত স্ট্রং রুমে তালাবন্দি ইভিএম। নিরাপত্তার বজ্রআঁটুনিতে রয়েছে ভোটযন্ত্র। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ ও কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই সঙ্গে রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা থাকছে দ্বিতীয় বলয়ে। এরপর থাকছে তৃতীয় বলয়। স্ট্রং রুমের পাশেই গণনা কেন্দ্র। এই বলয়ে রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। গণনা কেন্দ্রের ভিতরে রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। 

সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা চলবে। ফল ঘোষণার পর জয়ী দল বিজয় মিছিল করতে পারলেও, একইসঙ্গে এনিয়ে সবাইকে সতর্ক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানিয়েছেন, বিজয় মিছিলে ছাড় থাকলেও, কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না পুলিশ। এদিকে, মঙ্গলবার দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভার দু’টি ওয়ার্ডের দু’টি বুথে পুনর্নির্বাচন হয়। দিনহাটা পুরসভা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। 

এদিকে, গত রবিবারে হয়ে যাওয়া পুরভোটে (Municipal Election 2022) সন্ত্রাসের (Violence) অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল বিজেপি (BJP)। একই অভিযোগ তুলে পথে নামে বাম-কংগ্রেস (Left Parties-Congress)। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) সামনে বিক্ষোভ দেখায় দুই দল। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা। যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।

আরও পড়ুন- খবর করতে গিয়ে প্রহৃত, উত্তর দমদমে রক্তাক্ত এবিপি আনন্দের দুই প্রতিনিধি

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget