এক্সপ্লোর

Sujit Bose : পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! ED দফতরে হাজিরা দিলেন সুজিত বসু

ED Summons Sujit Bose : পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED দফতরে হাজিরা দিলেন সুজিত বসু। ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে নিয়ে ED দফতরে পৌঁছন তিনি।

কলকাতা : পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED দফতরে হাজিরা দিলেন সুজিত বসু। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে নিয়ে ED দফতরে পৌঁছন তিনি। এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে পয়লা মে ED দফতরে হাজিরা দেন সুজিত বসু। CGO কমপ্লেক্সে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপরে সেদিনের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করে ED। পয়লা মে জিজ্ঞাসাবাদের পরেই ED জানিয়েছিল, ফের তাঁকে তলব করা হতে পারে। ED তলবে সুজিত বসু জানান, ভোট পরবর্তী হিংসার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। অবশেষে আজ হাজিরা দিলেন সুজিত বসু। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবারও ED-র তলবে হাজিরা দিলেন না রথীন ঘোষ। ৫ বার তাঁকে তলব করে ED। প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। এর আগে পায়ের চোটের কারণে আসতে পারছেন না বলে জানিয়েছিলেন।

সুজিত বসু হাজিরা দিলেও রথীন ঘোষ আবারও হাজিরা এড়িয়ে যান। এর আগে যখন দুজনকে ED হাজিরা দিতে বলেছিল, তখন দুজনেই হাজিরা এড়িয়েছিলেন। ইডির সূত্র মারফত জানা গিয়েছিল যে, রথীন ঘোষ একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন, উনি শৌচাগারে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। যার কারণে চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। আর প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইডিকে জানিয়েছিলেন, ভোট-পরবর্তী হিংসায় তাঁর দলের বহু কর্মী আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি খুব ব্যস্ত, তাই তিনি হাজিরা দিতে পারবেন না। তাঁকে যেন আরও কিছু দিন সময় দেওয়া হয় সেই অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু অবশেষে সোমবার হাজিরা দিলেন তিনি। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেও সুজিত বসুকে তলব করা হয়। হাজিরাও দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে CGO কমপ্লেক্সে । মৌখিকভাবে তাঁকে জানানো হয়েছিল ফের ৬ তারিখ আসার জন্য়। সঙ্গে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল সুজিত বসুকে। SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল CBI। তল্লাশির সময় অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হয় বেশ কিছু ওএমআর শিট। আর এখান থেকেই পুরসভার নিয়োগের দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। তদন্তে নেমে অনেককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। আর এখান থেকেই ফাঁস হয়ে যায় সবকিছু। CBI আধিকারিকরা জানান, অয়নের মাধ্যমে প্রায় ১৬টি পুরসভায় নিয়মবহির্ভূত ভাবে অনেকে চাকরি দেওয়া হয়েছে।

আরও পড়ুন - ‘শৌচাগারে পড়ে চোট’! 'কর্মীরা আক্রান্ত', ফের ED-র হাজিরা এড়ালেন সুজিত বসু ও রথীন ঘোষ

সেরা শিরোনাম

Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget