এক্সপ্লোর

TMC News : দেদার তোলাবাজি, প্রমোটার-ব্যবসায়ীদের থেকে টাকা আদায়! গ্রেফতার আরেক তৃণমূল কাউন্সিলর

TMC councillor Arrest : পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

কলকাতা : রাজ্যে বিজেপির সরকার আসার পরই খুলছে তৃণমূল জমানার ত্রাণ-দুর্নীতির ফাইলস।  কোথাও ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তো কোথাও জমি দখল, হুমকি দেওয়া, জেলায় জেলায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েই চলেছেন একাধিক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক কাউন্সিলর।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন  কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। তাঁকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

কী কী অভিযোগে গ্রেফতার                

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন গড়ফা থানায় অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে  বিপুল পরিমাণ টাকা তোলা হচ্ছিল। স্থানীয় প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।  জানা গিয়েছে, গড়ফা থানার পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ওই কাউন্সিলরকে ডেকে পাঠায়। পরে তাঁকে গ্রেফতার করে। 

 আরও কাউন্সিলর গ্রেফতার                  

দুর্নীতি সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং। তার আগে, এলাকায় দাদাগিরি, তোলাবাজি, জমি জবরদখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। এবার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুর।  

ত্রাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা-কর্মীদের ধরপাকড়           

অন্যদিকে , সরকারি ত্রাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। কারও বাড়ি, কারও গোডাউন, কোথাও আবার তৃণমূলের পার্টি অফিস। তিন জেলায় একাধিক জায়গা থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও সরকারি সরঞ্জাম উদ্ধার হয়েছে। সন্দেশখালিতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান। ময়ূরেশ্বরে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

আরও পড়ুন : Poll : তৃণমূল ভেঙে আসল তৃণমূল তৈরি হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget