এক্সপ্লোর

Municipal Recruitment Scam: ৫টি পুরসভাকে এবার নোটিস পাঠাচ্ছে CBI, চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

Municipal Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতিতে কী চাঞ্চল্যকর দাবি করল CBI ?

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতিতে (Municipal Recruitment Scam) চাঞ্চল্যকর দাবি করল সিবিআই (CBI)। ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়ে তাদের দাবি, ৫টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কোনও নথিই পাওয়া যায়নি। কেউ জানিয়েছে ফাইল হারিয়েছে, কেউ বলেছে নথি রাখাই হয়নি, দাবি সিবিআইয়ের (CBI)। ওই ৫টি পুরসভাকে এবার নোটিস পাঠাচ্ছে সিবিআই। সূত্রের খবর, ২০১৪-র পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। বাকি পুরসভাগুলি থেকে মেলা নথি সামনে রেখে পুর আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ভাবনা সিবিআইয়ের।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি অভিযান ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। এরই মধ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র রিপোর্ট দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট নিয়ে সমালোচনার মুখে পড়তে হল সিবিআইকেও। এই মামলাতেই রাজ্য সরকারের ভূমিকারও ভর্ৎসনা করেছিলেন বিচারপতি।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিন্হা তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, রিপোর্টে নতুন কী আছে? যা যা পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলো আগেই হয়েছে। তদন্তের গতি এত শ্লথ কেন? যা পরিসংখ্যান দিয়েছেন, সেগুলো সব আমার নির্দেশনামাতেই আছে। তাহলে আর মুখ বন্ধ খামে রিপোর্ট দিয়ে লাভ কী? এটা একেবারেই সন্তোষজনক নয়।    

ইডির তরফে যুক্তি দেওয়া হয়েছিল, মূল তদন্ত সিবিআই করছে। ফলে তার ওপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়। ইডি মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলেও, সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রিপোর্ট তৈরি হয়ে গেছে।  বিচারপতি সিন্হা প্রশ্ন করেন, একবার বলছেন রিপোর্ট তৈরি। এরপর এখন বদলাতে চাইছেন? এরপরই বিচারপতি তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন,  সিবিআই ও ইডি - দুই এজেন্সিকেই মুখবন্ধ খামে তাদের রিপোর্ট জমা দিতে হবে।                                

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

পুর নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সরকারি আইনজীবী জানান, সর্বোচ্চ আদালত থেকে সেই মামলা সরিয়ে নেওয়া হচ্ছে। সব শুনে এদিন বিচারপতি অমৃতা সিন্হা রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছিলেন, একবার সুপ্রিম কোর্টে SLP করছিলেন। আবার সেটা প্রত্যাহার করেছিলেন। এটা কী হচ্ছে? আইনজীবীরা কি বিনা পয়সায় মামলা করেছিলেন? কাদের টাকায় এই মামলা? রাজ্যের এই আচরণ প্রত্যাশিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget