এক্সপ্লোর

Barasat Municipality : ব্যারাকপুরের পর বারাসাত পুরসভা, তথ্য জানতে ইমেল সিবিআইয়ের

CBI : বারাসাত পুরসভার উপ প্রধানদের নামের তালিকা চেয়ে পাঠাল সিবিআই। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুরের পর বারাসাত পুরসভা (Barasat Municipality), সিবিআইয়ের নজরে আরও এক পুরসভা। উপ পুরপ্রধানদের নামের তালিকা তলব সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইমেল করে জানতে চাওয়া হয়েছে, '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান ? '।

এমনিতেই পুরসভার নিয়োগ দুর্নীতিতে বেশ কিছুদিন ধরে তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। রাজ্যের বিভিন্ন পুরসভায় গত কয়েকবছরে কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই সব তথ্য জানতে একাধিক পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে তথ্য। এর মাঝেই এবার বারাসাত পুরসভার উপ প্রধানদের নামের তালিকা চেয়ে পাঠাল সিবিআই (CBI)। নামের তালিকা, মোবাইল নম্বর থেকে যাবতীয় সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কী কারণে এই নামের তালিকা চাওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য কোনও তথ্য সামনে আসেনি।

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় কিছুদিন আগেই তল্লাশি চালায় CBI। পুর নিয়োগ দুর্নীতিতে  কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার নাম জুড়ে যায়। তারপর ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠিয়ে ২০১২ সাল থেকে কারা উপপ্রধান ছিলেন, তা জানতে চায় সিবিআই।

প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ED।

অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI. ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI।

অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED।  তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নাের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে।        

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget