এক্সপ্লোর

Municipality Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ব্যারাকপুর পুরসভায় নোটিস পাঠাল CBI

Barrackpore Municipality : ব্য়ারাকপুরের পুরপ্রধান উত্তম দাস জানিয়েছেন, ২০১২ সালের পর থেকে কারা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাঁদের নাম জানতে চাওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছে।

সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা : পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে, একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তার ৪৮ ঘণ্টার মধ্যেই এবার ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠাল CBI। ব্য়ারাকপুরের পুরপ্রধান উত্তম দাস জানিয়েছেন, ২০১২ সালের পর থেকে কারা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাঁদের নাম জানতে চাওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় শনিবার তল্লাশি চালায় CBI। পুর নিয়োগ দুর্নীতিতে  কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর-সহ বেশ কিছু পুরসভার নাম থাকলেও ব্যারাকপুর পুরসভার নাম ছিল না। এবার, সেই ব্যারাকপুর পুরসভাকেই নোটিস পাঠাল CBI, কিন্তু কেন ?

পুর নিয়োগ দুর্নীতি মামলা ? নাকি অন্য কোনও মামলায় ? পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক পুরসভায় তল্লাশির আবহে, ব্যারাকপুর পুরসভাকে CBI-এর নোটিস ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। পুর চেয়ারম্যান উত্তম দাসের দাবি, ২০১০ থেকে এই পুরসভায় কোনও সংস্থা মারফত কোনও নিয়োগ হয়নি।

প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ED।

অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI. ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI।

অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED।  তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নাের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে।                  

আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget