এক্সপ্লোর

Municipal Recruitment Scam: দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে ED-র হানা !

ED On WB Minister Sujit Basu : পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র, মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসেও হানা

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র। একযোগে ৬টি জায়গায় তল্লাশি ED-র। মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নাগেরবাজার, লেক টাউন, সল্টলেকে একযোগে তল্লাশি। অডিটর সঞ্জয় পোদ্দারের কাঁকুড়গাছির ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে ইডি।

আরও পড়ুন, 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে..' ! শর্ত-সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন সুজিত বসু বলেন, ওরা প্রত্যেকবারই এটা করে। ইলেকশন যখন আসে, তখন বিশেষ করে, যারা পার্টিতে অ্যাকটিভলি কাজ করে, তাঁদের বাড়ি-অফিস এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গিয়েছে। রেস্টুরেন্টে গিয়েছে। তা গেছে ওরা, ওদের কাজ করছে, করুক। কী বলা যাবে আর ওদেকে !  

প্রশ্ন : জানা যাচ্ছে যে, দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠেছে, সেই নিয়েই তল্লাশি..

মন্ত্রী সুজিত বসু : সেই নিয়েই তো আগেও তল্লাশি হয়েছে। আমাদের বাড়িতে এসেছে। কিছু তো পাইনি ওরা। আবার ইডি আসছে। আমার মনে হয়, টার্গেট করছে, এই জায়গাটা বিশেষ করে। এই জায়গায় ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছি আমি। ঠিক আছে ওদের কাজ ওরা করুক। 

এর আগে ২০২৪-এর ১২ জানুয়ারি দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালায় ED. প্রায় ১৪ ঘণ্টা ধরে মন্ত্রীর একাধিক বাড়িতে চলে তল্লাশি 
মন্ত্রীর পরিবারের সদস্য়দেরও করা হয় জিজ্ঞাসাবাদ। 'সুজিত বসু যে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিয়োগ দুর্নীতি হয়েছে। সেইসময় পুরসভায় নিয়োগের সব বরাত পেত অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন'। নিয়োগ দুর্নীতিতে উদ্ধার নথি, ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে মন্ত্রীকে করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অয়ন শীল, নিতাই দত্তের দেওয়া বয়ানকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুজিত বসুকে।

এর আগে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৩-এর ৫ অক্টোবর চালানো হয় তল্লাশি। সূত্রের দাবি, তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয় পুরসভার অ্য়াপয়েন্টমেন্ট লেটার। নিতাই দত্তকে CGO কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান  ছিলেন, তখন নিতাই দত্ত বকলমে ছিলেন তাঁর সেক্রেটারি। ED সূত্রে দাবি, নিতাই দত্তর সূত্র ধরে পুর নিয়োগে দুর্নীতি মামলায় নাম উঠে আসে মন্ত্রী সুজিত বসুর। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget