এক্সপ্লোর

Leaps and Bounds : তল্লাশিতে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষককে পুলিশের জিজ্ঞাসাবাদ

ED :লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল ED। চলতি সপ্তাহেই ফের তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহা, কলকাতা : লালবাজারে ডেকে লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলল পুলিশ। সূত্রের দাবি, তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? তা জানতে চাওয়া হয়। এদিনই ফের চন্দনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)।

লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে যেদিন লালবাজারে ডেকে কথা বললেন কলকাতা পুলিশের (Kolkata Police) অফিসাররা, সেদিনই ফের চন্দনকে দ্বিতীয়বার তলব করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ২১ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ED। এরপরই, লিপস অ্য়ান্ড বাউন্ডসের তরফে লালবাজারে অভিযোগ করা হয়, তল্লাশি চলাকালীন 'লিপস অ্য়ান্ড বাউন্ডসের' কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে অফিসের কম্পিউটারে (Computer) ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেন ইডির অফিসাররা। যার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই।

যে অফিসে তল্লাশি অভিযান চলছিল সেই সংস্থার কম্পিউটারে বসে মেয়ের হস্টেলের বিষয়ে খোঁজখবর করছিলেন এক ইডি আধিকারিক। কলকাতা পুলিশকে চিঠি দিয়ে এমনই ব্যখ্যা দেয় কেন্দ্রীয় এজেন্সি ইডি। যদিও, ই-মেলের (E-Mail) পর সশরীরে লালবাজারে (Lalbazar) গিয়ে কোনও ইডি আধিকারিককে কারণ ব্যখ্য়া করতে বলে, ইমেল করে কলকাতা পুলিশ। ED-ও জবাবে জানিয়ে দেয়, কোনও আধিকারিক লালবাজারে যাবেন না। যা জানানোর আগেই জানানো হয়েছে। সূত্রের খবর, নতুন মেলের সঙ্গে আগের ব্যখ্য়াও অ্যাটাচ করে দেওয়া হয়। 

এর মধ্যেই এদিন, লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে কথা বলা হয়। সূত্রের দাবি, তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? কতক্ষণ ধরে তল্লাশি চলেছিল ? কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল ? ED-র কত জন অফিসার ছিলেন ? যে ঘরে ওই কম্পিউটার ছিল, সেখানে সংস্থার কোনও কর্মী ছিলেন ? এই সব বিষয়গুলো চন্দন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়।

কলকাতা পুলিশের তরফে এই মামলায় এখনও কোনও FIR রুজু করা হয়নি। গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ চলছে। চন্দন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, এদিন লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মীকেও লালবাজারে ডাকা হয়েছিল। কিন্তু, তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। সূত্রের দাবি, যে কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছিল, সেটিকে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। এসবের মধ্যেই, লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল ED। চলতি সপ্তাহেই ফের তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

ED সূত্রে দাবি, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্যারাথন তল্লাশিতে প্রায় এক হাজার পাতার নথি এবং চন্দনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ওই নথিতে রয়েছে একাধিক লেনদেন সংক্রান্ত তথ্য। ৪-৫টি কোম্পানির কাছ থেকে কনসালটেন্সির নামে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এই সমস্ত নথি ধরে ধরে চন্দনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শুধু চন্দন নয়, সূত্রের দাবি, হাইকোর্টে রিপোর্ট দেওয়ার জন্য, আগামী দিনে লিপস অ্যান্ড বাউন্ডসের অন্য কর্মী এবং অধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুন- লোগো প্রকাশ থেকে বিজেপি বিরোধী লড়াইয়ে কৌশল আলোচনা, নজরে মুম্বইয়ের 'ইন্ডিয়া' বৈঠক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget