এক্সপ্লোর

South 24 Parganas: মুড়িগঙ্গার নির্মীয়মাণ নদী বাঁধে ধস, আতঙ্ক নামখানায়

Erosion News: স্থানীয় সূত্রে খবর, প্রায় ৬ কোটি টাকা খরচ করে মাটি ও বাঁশের খুঁটি দিয়ে এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দফতর। ২ মাস যেতে না যেতেই প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নামল।

গৌতম মণ্ডল, নামখানা: নামখানায় (Namkhana) নদী বাঁধে ধস। দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণগঞ্জের মুড়িগঙ্গার নির্মীয়মাণ নদী বাঁধে আচমকাই ধস নামে। বাঁধ নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন স্থানীয়দের। 

আতঙ্ক নামখানায়: স্থানীয় সূত্রে খবর, প্রায় ৬ কোটি টাকা খরচ করে মাটি ও বাঁশের খুঁটি দিয়ে এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দফতর। ২ মাস যেতে না যেতেই প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নামল। এক বাসিন্দা সাবিত্রী মাজি বলেন, “দু দিন আগে ধস নেমেছে। আজকে ভোরে পুরো ধস নেমেছে। এরকম করে চলতে থাকলে কী করে হবে। কাজটা তো ভাল করে করতে হবে। এরকম কাজ করে দিয়ে চলে যাবে দু দিন অন্তর ভেঙে যাবে। আমরা বাচ্চা নিয়ে আতঙ্কে থাকব। কী করে চলবে এমন হলে। বাঁশ দিয়ে মেরামত করছে। পেরেক মারছে। কাজটা ভাল মতো হয়নি।’’

এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, “ইতিমধ্যে সেচ দফতর দ্রুততার সঙ্গে ব্য়বস্থা গ্রহণ করছে। কারণ যখন একটা কাজ হচ্ছে আমাদের সময় দিতে হবে এক বছর। ভাঙন শুরু হলে আমাদের কিছু করার নেই। এই ভাঙনটা কিন্তু সরাসরি ভাঙন নয়। নদীর জলোচ্ছ্বাসে ভাঙন নয়। ঢেউগুলো যে মারছে তার জন্য় ভাঙন হচ্ছে।’’ বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক  পলাশ রাণা  বলেন, “সারা সুন্দরবন, সাগর থেকে সমস্ত সুন্দরবনের অধীনে যত নদী বাঁধ আছে একটা নদী বাঁধের স্থায়ী সমাধান করছে না। এখানকার সরকার কেন্দ্রীয় সরকারের টাকা নয়ছয় করছে। মৌসুনি দ্বীপে জোয়ার খেলছে গ্রামে। কোনও সুরাহা নেই। আর যেখানে নদী বাঁধ মেরামতি হচ্ছে সেখানে নদীর বুক থেকে মাটি কেটে বাঁধ মেরামত করছে।’’

প্রবল বৃষ্টিতে জলোচ্ছ্বাসের জেরে দুই জেলায় একই দিনে ভাঙল নদী বাঁধ। এদিকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির রায়মঙ্গল ও বড় কলাগাছি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর ,তালতলা, মণিপুর সহ বেশ কয়েকটি গ্রাম। নদীর জলস্তর বেড়ে গিয়ে আচমকা ভেঙে যায় তিনশো ফুট লম্বা নদী বাঁধ।  ওই গ্রামের এক বাসিন্দা লক্ষ্মী মণ্ডল বলেন, “আতঙ্কে আছি সন্তানদের নিয়ে। খুব ভয় পাচ্ছি। জিনিস পত্র, ঘর বাড়ি এসব নিয়ে আতঙ্কে আছি। এটা আমাদের আতাপুর তালতলা। কী করে বোঝাব আমরা কী ভয়ে আছি।’’

নোনা জল ঢুকে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎসজীবীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দফতরের আধিকারিকরা। পাইলিং বসিয়ে বাঁধ মেরামতি করা হয়। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য় শেখ শাহজাহানের নির্দেশে ঘটনাস্থলে আসেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রওফনা ইয়াসমিন মোল্লা, মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন: Biswajit Sarkar Update: প্রাণহানির আশঙ্কা! CBI-এর দ্বারস্থ নিহত বিজেপি কর্মীর দাদা

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget