এক্সপ্লোর

কিশোরীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের মুর্শিদাবাদে সিবিআই

মুর্শিদাবাদের নবগ্রামে বুধবার ফের পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। গত ৯ মে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই। কিশোরীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের মুর্শিদাবাদের নবগ্রামে যান তদন্তকারীরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় দুই বিজেপি কর্মীর খুনের অভিযোগের তদন্তে যান তাঁরা। শীতলকুচিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই।

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, রাজ্যের জেলায় জেলায় যাচ্ছে CBI টিম। মুর্শিদাবাদের নবগ্রামে বুধবার ফের পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। গত ৯ মে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতাকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআইয়ের তদন্তকারীরা। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে এদিন ডায়মন্ড হারবারের রামনগরেও যায় সিবিআই।

গত ২৮মে এখানকার খুরদো নহলা গ্রামে বিজেপি কর্মী রাজু সামন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড, ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি, কোনও মোবাইল ফুটেজ রয়েছে কি না জানতে চান সিবিআইয়ের তদন্তকারীরা। 

এক গ্রামবাসীর কথায়, পিটিয়ে খুন করা হয় রাজুকে। সিবিআই তদন্ত করলে ভাল। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃতীয়বার বিজেপি কর্মী হারান অধিকারীর বাড়িতে যায় সিবিআই।

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, গত ২মে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে এদিন বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়। CBI-এর আরেকটি টিম এদিন ফের পৌঁছে যায় কোচবিহারের শীতলকুচিতে।

শীতলকুচির বিজেপি কর্মী ধীরেন্দ্রনাথ বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে বিজেপি। এদিন ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআইয়ের আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় আকাশ যাদব খুনের ঘটনায় এক সাক্ষী হিসেবে এক জুটমিল শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ  আদালতের

আরও পড়ুন: Covid19 Vaccination: শিক্ষাঙ্গন খোলার আশায় শিক্ষার্থী থেকে কর্তৃপক্ষ, শিলিগুড়ি কলেজে শুরু পড়ুয়াদের ভ্যাকসিনেশন

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget