এক্সপ্লোর

Murshidabad: প্রচারে বাধা, পদ পেতে বিপুল অঙ্কের টাকা! কর্মীদের তোপের মুখে তৃণমূল সাংসদ

Murshidabad News: মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ এবং তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ জেলার তৃণমূল কর্মীদের একাংশের।

রাজীব চৌধুরী, কলকাতা: তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বাধা। দলের পদ পেতে গেলে মোটা টাকা চাঁদা দেওয়ার অভিযোগও করা হয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূল সাংসদ এবং তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন জেলার তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। 

কী অভিযোগ:
বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যেতে বারণ করা হয়েছিল বলে অভিযোগ। ব্লক সভাপতি হতে গেলে পার্টি ফান্ডে ৫০ লক্ষ টাকা দিতে বলা হয়েছিল বলে অভিযোগ। রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মুর্শিদ নওয়াজ বলেন, 'আমার ভাই আবু তাহের খানের কাছে পাঠান। রানিনগর দুইয়ের সভাপতি বদল হবে, পরে ওনার ভাগ্নে আমার সঙ্গে যোগাযোগ করেন। সে আমাকে ৫০ লক্ষ টাকা, পার্টি ফান্ডে দিতে হবে বলে জানান।' ওই পঞ্চায়েত সমিতিরই তৃণমূল সদস্য জুলফিকার আলি মণ্ডল বলেন, 'ওখানে সৌমিক হোসেন ভোটে দাঁড়াচ্ছে, তাঁকে হারানোর জন্য জোটের হয়ে ভোট করতে হবে। কে বলেছিলেন? আমাদের সাংসদ আবু তাহের খানের নির্দেশ।' বছর ঘুরলেই যেখানে পঞ্চায়েত ভোট, সেখানে এভাবেই মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, তৃণমূল পরিচালিত রানিনগর পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ। রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি শাহ আলম সরকার বলেন, 'আমি অলরেডি ভোটের দিনই বলেছিলাম, যে আমাদের সাংসদ, তখন জেলা সভাপতি ছিলেন, উনি সৌমিককে হারানোর চেষ্টা করছেন।'

অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ। তাঁর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতিই বাকি নেতাদের বাধ্য করেছেন তাঁদের নামে সমালোচনা করতে। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, 'মুর্শিদ নওয়াজ ও জুলফিকার আলি মণ্ডল, শাহ আমলের ভয়ে ২ বছর ধরে এলাকা ছাড়া। ওরা মুচলেকা দিয়ে ফিরেছে। তাই ওদের এই কথা বলানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয়ভাবে ব্যবস্থা নেব।' বিধায়ক সৌমিক হোসেন এবং সাংসদ আবু তাহের খান, দু’জনই একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। 

কংগ্রেসের কটাক্ষ:
গোটা ঘটনায় কটাক্ষ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস (Congress) সাংসদ অধীর চৌধুরী বলেন, 'তৃণমূলের মধ্যে সাকার্স চলছে, কে কখন কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, জোকাররা দৌড়াদৌড়ি করছে।'

আরও পড়ুন: দ্বন্দ্ব কাটাবে কে? সেই প্রশ্নেও দ্বন্দ্বের সুর কোচবিহারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : ১৩ দিনেই 'পরিবর্তনের' সাক্ষী কালীঘাট, মমতার সামনেই চ্যালেঞ্জের মুখে অভিষেক; 'প্রশ্ন জোর করে চাপা দেওয়া যায় না'
১৩ দিনেই 'পরিবর্তনের' সাক্ষী কালীঘাট, মমতার সামনেই চ্যালেঞ্জের মুখে অভিষেক; 'প্রশ্ন জোর করে চাপা দেওয়া যায় না'
Falta Repoll Live Updates: আজ উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ ফলতা, ময়দানে নেই জাহাঙ্গির খান
আজ উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ ফলতা, ময়দানে নেই জাহাঙ্গির খান
News Live Update : স্ক্যানারে অভিষেকের সম্পত্তি ! তোলপাড় রাজ্য, বিল্ডিং বিভাগের পর কালীঘাটের একাধিক ঠিকানায়...
স্ক্যানারে অভিষেকের সম্পত্তি ! তোলপাড় রাজ্য, বিল্ডিং বিভাগের পর কালীঘাটের একাধিক ঠিকানায়...
TMC News: কলকাতা পুরসভা চালাচ্ছেন কে? ফিরহাদ হাকিমের সঙ্গে দ্বন্দ্ব স্মিতার পান্ডের? পালাবদলের পর এলোমেলো তৃণমূল
কলকাতা পুরসভা চালাচ্ছেন কে? ফিরহাদ হাকিমের সঙ্গে দ্বন্দ্ব স্মিতার পান্ডের? পালাবদলের পর এলোমেলো তৃণমূল

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget