এক্সপ্লোর

Murshidabad: আক্রান্ত তৃণমূল নেতা, রাস্তায় আচমকা পিস্তল, রড নিয়ে হামলার অভিযোগ

লোহার রড, পিস্তল ও বাশ নিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রদীপ চাকিকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত হন প্রদীপ চাকির ছেলে শিলাদিত্য চাকিও।

রাজীব চৌধুরী, সত্যজিত্‍ বৈদ্য ও ঋত্বিক প্রধান, মুর্শিদাবাদ: নওদার পর এবার ডোমকল, ফের তৃণমূল নেতার ওপর হামলা। ডোমকলে প্রাক্তন পুরপ্রধানের ওপর পিস্তল, রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ডোমকলে প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চাকি। এ দিন তার উপরেই হামলার অভিযোগ ওঠে। ডোমকলের মাহিস্য পাড়া এলাকায় তাঁর ছেলের বারে বসে থাকার সময় কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড, পিস্তল ও বাশ নিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রদীপ চাকিকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত হন প্রদীপ চাকির ছেলে শিলাদিত্য চাকিও। প্রদীপ চাকি বলেন, 'আমি আজ আক্রান্ত জাফিকুললের চক্রান্ত জাফিকুল প্লান ফুলি মারানোর জন্য করেছে। আমার ছেলের বারে বসে থাকার সময় রড ও পিস্তল নিয়ে হামলা। ২০-২৫ জন ছিল।

নওদার পর এবার ডোমকল। পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ। পিস্তল  লোহার রড নিয়ে তৃণমূল নেতার ওপর হামলা। ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল। কাটমানি নেওয়ার অভিযোগে স্থানীয়দের হামলা কি না দেখতে হবে, পাল্টা জবাব বিধায়কের। 

বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় বোমা-গুলি মেরে খুন করা হয় নদিয়ার এক তৃণমূল নেতাকে। তিনদিনও কাটল না! নওদার পর এবার ডোমকলে হামলার শিকার তৃণমূল নেতা! ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চালাল একদল দুষ্কৃতী। ফের উঠল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ! ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দিকেই আঙুল তুললেন আক্রান্ত শাসক নেতা! ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা প্রদীপ চাকী। তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর লোকের থেকে কাটমানি নিয়েছেন প্রদীপ। এই অভিযোগেই রবিবার এলাকায় পথ অবরোধ করেন অভিযোগকারীরা। 

ডোমকল ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দার কথায়, ৮ নম্বর ওয়ার্ডের প্রদীপ কুমার চাকী, আমরা তাঁকে দাদা হিসেবে সম্মান করতাম।প্রদীপ কুমার চাকী ঘর দেব বলে টাকা নিত। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেত। ২০ হাজার ৩০ হাজার করে টাকা নিত। প্রায় আধঘণ্টা পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। অভিযোগ, অবরোধ উঠে যাওয়ার ঘণ্টা দুয়েক পরই, ডোমকল পুর-এলাকায়, প্রদীপ চাকীর ছেলের দোকানে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। তখন সেখানেই ছিলেন তৃণমূল নেতা। ব্যাপক মারধর করা হয় বাবা-ছেলে দু’জনকেই। প্রশ্ন উঠছে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর কেন হামলা হল? কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা? না কি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ?

মুর্শিদাবাদে ফের আক্রান্ত তৃণমূল নেতা! নেপথ্যে কি শাসকদলের কোন্দল? তৃণমূল-বিজেপিকে একযোগে কটাক্ষ সিপিএমের। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget