এক্সপ্লোর

Humayun Kabir : 'আপনি আমায় ঢিল ছুড়লে, আমি আপনার বাড়িতে রসগোল্লার হাড়ি পাঠাব ?' খড়গপুরের ঘটনায় দিলীপের পাশেই হুমায়ুন

TMC MLA: 'এমপি ফান্ডের টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেটাতে বাধা দেওয়ার কোনও দরকার নেই। কেন বাধা দিতে গেল ?' স্পষ্ট বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।   

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি মেজাজ হারান। 'এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে' বলে মন্তব্য করেছিলেন। মহিলাদের প্রতি দিলীপ ঘোষ বিরূপ মন্তব্য করেন বলেও অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এই অবস্থায় এবার খড়গপুরের ঘটনায় দিলীপের পাশেই দাঁড়ালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'এমপি ফান্ডের টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেটাতে বাধা দেওয়ার কোনও দরকার নেই। কেন বাধা দিতে গেল ?' স্পষ্ট বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।   

হুমায়ুন বলেন, "দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি। কেন করি ? ২০১৫ সালের আগে দিলীপ ঘোষ নামক কোনও ব্যক্তি বিজেপির রাজ্য সভাপতি হবেন তা কেউ জানতেন না। আর চিনতেনও না। পরিচিতিই ছিল না। ঝাড়গ্রামের বোধ হয় বাসিন্দা। সেখানকার মানুষজন চিনতেন। ২০১৫ সালে রাজ্য সভাপতি হওয়ার পর ২০১৬ সালে খড়গপুরে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২ থেকে ১৮টি আসন এনে দিয়েছেন। ২০২১-এ ওঁর নেতৃত্বেই ৭৭ হয়েছে। কিন্তু, ওই ভদ্রলোককে তাঁর দলের মধ্যেই, এই শুভেন্দুর মতো লোকরা...তাঁর অ্যাডজাস্টিং একটা এমপি সিট, সেখান থেকে তাঁকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিলেন। এই ধরনের লোকের মেজাজ কী করে ঠিক থাকে বলুন ! দলের লোকরা যদি অ্যাডজাস্টিং জায়গা থেকে সরিয়ে ওই একজন মহিলাকে দাঁড় করিয়ে দিয়ে, তিনিও হারলেন, ওঁকেও হারালেন। দিলীপদা কোন ধৈর্য্য ধরবেন ? দিলীপদাকে তো এটা করতেই হবে। এর আগেও দিলীপদাকে অনেক লাঞ্ছনা, গো ব্যাক দিলীপ ঘোষ, তাঁর গাড়ি ঘেরাও করে অনেক হেনস্থা করা হয়েছে। আমি হলেও এটা করতাম। আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে, স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়, তাতে তো....।"

এবিপি আনন্দর প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, কিন্তু যাঁরা করছেন তাঁরা তো তৃণমূল সমর্থক ? এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "তৃণমূল করছে, না বিজেপি করছে...একজন মানুষ তো করছে। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তাঁর যেমন নির্বাচিত হওয়ার শখ-সাধ রয়েছে, দিলীপ ঘোষ তো এমএলএ ছিলেন, তারপর এমপি হলেন। দলের একশ্রেণির লোক তাঁকে চক্রান্ত করে তাঁর এক্সিস্টিং সিট থেকে তাঁকে বর্ধমান পাঠিয়ে দিয়ে হারিয়ে দিল, সেই লোকটার মেজাজ কোনও দিন ঠিক থাকে ?"

তাঁকে আরও প্রশ্ন করা হয়, আপনি বলছেন, দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটাকে আপনি সমর্থন করেন ? ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাব, "অবশ্যই করি। একটা কারণেই করি। দিলীপ ঘোষকে যদি কেউ ধাক্কা দেন...আপনার বারবার বলছেন আমি কেন ঠুসে দেব বলেছি। বলেছি, চ্যাংদোলা করলে ঠুসে দেব। চ্যাংদোলা থেকে যদি উনি (শুভেন্দু অধিকারী) পিছিয়ে আসেন, আমারও ঠুসে দেওয়ার কোনও প্রশ্নই নেই। আপনি আমায় ঢিল ছুড়লে, আমি আপনার বাড়িতে রসগোল্লার হাড়ি পাঠাব নাকি ? এমপি ফান্ডের টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেটাতে বাধা দেওয়ার কোনও দরকার নেই। কেন বাধা দিতে গেল ?  " 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget