এক্সপ্লোর

Suvendu Adhikari Comment Controversy: 'একমাসের মধ্যে রেজিনগর দিয়ে শুভেন্দুকে আনব, উনি কী করতে পারেন দেখে নেব', হুমায়ুনকে হুঙ্কার বিজেপি নেতার

TMC News: বিরোধী দলনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই আবহেই তাঁকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি।   

বহরমপুর : শুভেন্দু অধিকারী তাঁর মন্তব্য প্রত্যাহার না করলে, মুর্শিদাবাদে ঢুকলে তাঁকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁকে পাল্টা চ্য়ালেঞ্জ করে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল, এক মাসের মধ্যেই মুর্শিদাবাদে যাবেন বিরোধী দলনেতা। 'বিজেপি হাতে চুড়ি পরে রাজনীতি করে না', বলে হুঙ্কার জেলা বিজেপি নেতার। অন্যদিকে, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল বিধায়কও।

বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, "এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন এবং রেজিনগরের মধ্যে দিয়েই আসবেন। উনি (হুমায়ুন কবীর) পারলে কিছু করে নিনষ আজ দল আপনাকে শোকজ করেছে। ছাব্বিশে ভরতপুর আপনাকে শোকজ করবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে, আমি রেজিনগর থেকে...রেজিনগরের ওপর দিয়ে, বেলডাঙার ওপর দিয়ে, এই বহরমপুরে আনব। উনি (হুমায়ুন কবীর) কী করতে পারেন আমিও দেখে নেব। মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে ? বিজেপি হাতে চুড়ি পরে রাজনীতি করে না।"

জবাবে হুমায়ুন বলেন, "আমি আপনার চ্যানেলে শাখারভ সরকারকে...ওঁর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম।  উনি বলেছেন , একমাসের মধ্যে রেজিনগর দিয়ে শুভেন্দুকে নিয়ে উনি রিসিভ করবেন রেজিনগরে...এবং বেলডাঙার উপর দিয়ে বহরমপুরে নিয়ে যাবেন। আমি যদি জীবিত থাকি, হুমায়ুন কবীর, আমার প্রতিজ্ঞা এই রোজা মুখে... শাখারভ সরকার রেজিনগরে এলে তাঁকে কী করব সময় কথা বলবে। আর কোনও মতেই শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদের রেজিনগরের এনএইচ-৩৪ দিয়ে বেলডাঙার উপর দিয়ে বহরমপুরে পৌঁছাতে দেব না। আমার কত শক্তি আছে...বিগত দিনের আমার রেকর্ড আমিই ভাঙব। আমি অধীর চৌধুরীকে ২০১৪ সালে একবার রাস্তায় স্ট্যান্ড বাই প্রায় ৪ ঘণ্টা আটকে রেখেছিলাম।"

এর আগে শুভেন্দুর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, "মুর্শিদাাদের আমজনতা, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের ৭২ শতাংশ বসবাস করে। সেই সম্প্রদায়কে তিনি (শুভেন্দু অধিকারী) যাচ্ছেতাই ভাবে অসম্মান করেছেন। তাঁদের আহত করেছেন। তাঁদের জাতিগতভাবে ...মুসলিম হওয়ার জন্য তিনি এভাবে আক্রমণ করবেন...আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করে বেড়াবেন, এটা আমি তাঁকে কোনও মতেই করতে দেব না। এটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে। কিন্তু, শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেব না।"

বিতর্কের সূত্রপাত কীভাবে ?

সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।" পাল্টা ঠুসো দেওয়ার কথা শোনা গেছিল হুমায়ুন কবীরের গলায়! বিরোধী দলনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই আবহেই তাঁকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget