এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু !

Murshidabad Bomb Blast: ফের মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, বিস্ফোরক দাবি পরিবারের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের। যদিও বোমা মেরে খুনের অভিযোগ নিহতদের পরিবারের।

 স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে। 

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্য জুড়েই সক্রিয় অভিযান চালাচ্ছে পুলিশ।বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের খবরের সঙ্গে বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের।  ভোটের আগে হোক, কিংবা এমনি সময়েই বারবার মায়েদের কোল ফাঁকা হয়েছে এই জেলায়। আবারও ফিরল সেই ছায়া মুর্শিদাবাদে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় স্কুলের সামনেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রক্তাক্ত হয়েছিল ক্লাস ফাইভের ২ ছাত্র। স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চটিপসের স্তূপে থাকা তারে হাত দিতেই বিস্ফোরণ হয়েছিল বলে দাবি করা হয়েছিল।

সম্প্রতি কালনায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির লোকজনকে গান পয়েন্টে রেখে অবাধে লুঠপাটের অভিযোগ উঠেছিল। খবর পেয়ে ওই বাড়িতে গেলে সিভিক ভলান্টিয়ারকেও আটকে রাখার অভিযোগ উঠেছিল। পালানোর সময় হুগলির ত্রিবেণীতে ডাকাতদের বাইক আটকেছিল পুলিশ।  ডাকাতরা পুলিশের গাড়িতে বোমা ছোড়ায়, ভেঙে গিয়েছিল গাড়ির কাচ।

গত ২৪ ঘণ্টা আগেও বেহালা চৌরাস্তার কাছে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে হামলায় বাড়ির গেটে বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। এরপরেই নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি নেত্রী। প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। যদিও এই ঘটনায় রাজনীতি-যোগ অস্বীকার করে তৃণমূল।

আরও পড়ুন, পেট্রোলে ৫০ পয়সার উপরে দর কমল পুরুলিয়ায়, আজ কলকাতায় জ্বালানির দর কত ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget