এক্সপ্লোর

Murshidabad: ড্রামে বোঝাই সকেট বোমা, উদ্ধারের পরেও আতঙ্ক এলাকায়

Bomb Recovered: প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সব ঠিক থাকলে বছর গড়ালেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তার বহু  আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা যেন অস্ত্রাগার হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা। 

কোথায় উদ্ধার বোমা?
এবার মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। ওই জেলার হরিহরপাড়ায় ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে। জিতারপুরে উদ্ধার হয়েছে সেই ড্রাম। তাতে মিলেছে ৯টি সকেট বোমা। 

কারা রাখল বোমা?
কীসের উদ্দেশ্যে ওই বোমা রাখা হয়েছে? কে বা কারা মজুত করল বোমা? তার তদন্ত শুরু করেছে  পুলিশ। 

কদিন আগেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। মালদা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। দেশি পিস্তল উদ্ধার হয়েছে। 

এছাড়াও কলকাতার লাগোয়া রাজারহাট ও বারুইপুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। একইদিনে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র। সব মিলিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। 

ডোমকলে বারবার:
মুর্শিদাবাদের ডোমকলে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। ডোমকলের দক্ষিণ গরিবপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। তার আগে এক মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্র কারবার চালানোর অভিযোগে ডোমকল থেকেই গ্রেফতার হন এক ব্যবসায়ী। তারও কদিন আগে মালদায় মানিকচকে ঝোপের মধ্যে থেকে একটি গ্রামে বোমা উদ্ধার হয়েছে।

নভেম্বরের গোড়াতেই খাস কলকাতার এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনায় গ্রেফতার হন নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার হয় ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল। মেলে জাল নোট ও প্রচুর গুলি। তার আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার পাওয়া যায়। সেটাও উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ।

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছেলে:
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকার ঘটনা। তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাদের হাতে আগ্নেয়াস্ত্র, এই ছবি সম্প্রতি ভাইরাল হয়। ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র, দাবি তৃণমূলের অঞ্চল সহ সভাপতির। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তুলতে এ ধরনের ছবি পোস্ট করা হচ্ছে। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের।   

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলার পুণ্যস্নানের সময় কখন? বিস্তারিত জানালেন মমতা

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget