এক্সপ্লোর

Mamata Banerjee: ‘ভাঙন রোধে টাকা দিচ্ছে না', গঙ্গা ভাঙন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার

‘ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়’।

মুর্শিদাবাদ: গঙ্গা ভাঙন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়’। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভায় কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। আজ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ভাঙন-দুর্গতদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি হারাদের হাতে পাট্টাও তুলে দেন। এরপর আজই ট্রেনে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা সেন্ট্রাল সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট এটা, আমাদের নয়। তা সত্বেও আমরা অনেকবার কথা বলেছি। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, প্রকল্প।

প্রথমে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙন পরিদর্শন, তারপর সভা থেকে কেন্দ্রকে আক্রমণ। এবার নদী ভাঙন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সামশেরগঞ্জে নদী ভাঙন মোকাবিলায় ১০০ কোটি টাকার অনুদানও ঘোষণা করলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি, উপরন্তু ইন্দো-ফারাক্কা,  জল চুক্তি ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, সেই ৭০০ কোটি টাকার এক পয়সাও আমাদের দেওয়া হয়নি। আমাদের পক্ষে, এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয়। টাকাটা নেই আমাদের। তা সত্বেও গতকালও আমি বলেছিলাম সামশেরগঞ্জের জন্য ৫০ কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম। আজকে আমি ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পার্ট সারানো যাবে। 

নদী ভাঙন ইস্যুতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মালদা-মুর্শিদাবাদে নদী ভাঙনের বিরাট সমস্যা। বসতবাড়ি থেকে চাষের জমি।

সব চলে যাচ্ছে নদী গর্ভে। এই প্রেক্ষাপটেই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য, বৃহস্পতিবার মালদার সভায় মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী শুক্রবার তাঁদের নিয়েই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙন পরিদর্শন করেন তিনি

এরপর সরকারি সভায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৭টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, সমস্যা বড় গঙ্গার ভাঙন। এটা নীতি আয়োগকেও বলেছি। আমি চিফ সেক্রেটারিকে বলব, ফারাক্কা ব্যারেজ ওরা ড্রেজিং করে না। একদিকে পলি পড়ে যায়, আরেকদিকে জল। একদিকে বাড়ি ভেঙে যায়। একদম নদীর সামনে থেকে। এখন যাঁরা বাড়ি করবেন, দূরে দূরে বাড়ি করবেন। কারণ, কখন যে নদী কতটা ভাঙছে, খুবই বিপজ্জনক। কেউ জানে না, কারও কাছে ডেটা নেই।

গতবছর সামশেরগঞ্জেই নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পদযাত্রা করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে সরাসরি ফোন করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

কংগ্রেস লোকসভার দলনেতা অধীর চৌধুরীর কথায়, আমি আপনার কাছে অনুরোধ করছি, শেখাওয়াতজি আপনি আমাদের জেলা পরিদর্শন করুন, এবং কিছু করুন। এখানের মানুষ খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। 

কেন্দ্র ও রাজ্য সরকার, দু-পক্ষকে চিঠিও দেন অধীর। এগিন সেই সামশেরগঞ্জে গিয়েই, মুখ্যমন্ত্রী যখন নদী ভাঙন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে অসহযোগিতা-র অভিযোগ তুলছে, তখন পাল্টা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে।

বহরমপুরের লোকসভায় কংগ্রেসের দলনেতা ও সাংসদ অধীর চৌধুরী,  আমি পিএসি কমিটির চেয়ারম্যান হিসাবে, কেন্দ্রের জলসম্পদ দফতর, পশ্চিমবঙ্গের সেচ দফতর, সকল অফিসারদের নিয়ে বহরমপুরে, কলকাতায়, দিল্লিতে মিটিং করেছি। একটা নয়, কয়েকটা। সেখানে রাজ্যের যারা আধিকারিক, সেচ দফতরের যারা মাথা, তাদের একবার নয়, হাজারবার বলেছি, আপনারা দিল্লিতে স্কিমটা পাঠান। টাকা পাওয়া যাবে কী যাবে না, সেটা পরের কথা, আগে স্কিমটা পাঠান দিল্লিতে। সেই স্কিম আজও দিল্লিতে পাঠায়নি।

রাজ্য সম্পাদক সিপিএম মহম্মদ সেলিমের কথায়, আমরা দিনের পর দিন আন্দোলন করেছি, আমরা মন্ত্রীকে চিঠি দিয়েছি। কিন্তু, ওনার কাছে ভোট ইস্যু। নদী ভাঙন চলছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। কিন্তু, নদী ভাঙনে সব হারানো মানুষগুলোর সমস্যা মিটবে কবে? কবে নদী ভাঙন প্রতিরোধে একযোগে পদক্ষেপ করতে দেখা যাবে কেন্দ্র ও রাজ্যকে?
সেই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget