এক্সপ্লোর

Murshidabad News : গণনার পর থেকে বাড়ি ছাড়া, বোর্ড গঠনের আগে মুর্শিদাবাদে কংগ্রেস কার্যালয়ে আশ্রয় সিপিএম-কংগ্রেসের জয়ী প্রার্থীদের

অভিযোগ তৃণমূল ও প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বোর্ড যাতে জোটের না করা যায় সেই জন্যই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 

রাজীব চৌধুরী, আশিস বাগচী ও অনির্বাণ বাগচী, বহরমপুর : বোর্ড গঠনের আগে জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ১ নম্বর ব্লকের ইসলামপুর চক গ্রামপঞ্চায়েত এর কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM)-এর জয়ী প্রার্থীরা। গণনার পর থেকেই তারা বাড়ি ছাড়া বলেই অভিযোগ। কংগ্রেসের ৭ জন ও সিপিএম এর ৬ জন জয়ী প্রার্থী রয়েছেন পার্টি অফিসে। তাদের অভিযোগ তৃণমূল ও প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বোর্ড যাতে জোটের না করা যায় সেই জন্যই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, জলপাইগুড়ির বেলাকোবার পর এবার মুর্শিদাবাদের বহরমপুর। জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ৩ টি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের ২৯ জন জয়ী প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 

আতঙ্কে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ৭ জন ও সিপিএমের ৬ জন জয়ী প্রার্থী, ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ১০ জন ও সিপিএমের ৩ জন জয়ী প্রার্থী ও গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের ১২ জন জয়ী প্রার্থী ঘরছাড়া ছয়ঘড়ি পঞ্চায়েতের সিপিএমের আরও ১ জয়ী প্রার্থী। এবার ৩টি গ্রাম পঞ্চায়েতই ত্রিশঙ্কু।

ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের মোট ৩০ টির মধ্যে কংগ্রেস ৭টি, সিপিএম ৬ টি বিজেপি ১ টি এবং তৃণমূল ১২টি আসন পেয়েছে। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ২৪ টির মধ্য়ে কংগ্রেস ১০ টি, সিপিএম ৪টি, আইএসএফ ১ টি ও তৃণমূল ৫ টি আসন পেয়েছে। গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের মোট ২২ টির মধ্যে কংগ্রেস ১০ টি, সিপিএম ২ টি এবং তৃণমূল ১০ টি আসন পেয়েছে। অভিযোগ, ত্রিশঙ্কু ৩টি গ্রাম পঞ্চায়েত দখল করতে জয়ী বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল। 

কেউ পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর থেকেই আশ্রয় নিয়েছেন জেলা কংগ্রেস কার্যালয়ে। কেউ আবার ৮-১০ দিন আগে এখানে এসেছেন। শাসক দলের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাঁরা। খাস কলকাতার পঞ্চসায়রের একটি বাড়ি থেকে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী ৪ বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিরোধী প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ ওঠে। এবার বহরমপুরে অপহরণের হুমকির অভিযোগ উঠল।

আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget