এক্সপ্লোর

Murshidabad: পুলিশি হানায় অস্ত্র কারবারির বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

পুলিশের দাবি, বাড়িতে অস্ত্র-গুলি মজুত করেছিল সাবেদ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে ডোমকলের।

ডোমকল: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ফের মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে উদ্ধার হল অস্ত্র। গ্রেফতার এক অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে ডোমকলের (Domkol) দক্ষিণ গরিবপুরের রেজালাপাড়ায় সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। পুলিশের দাবি, বাড়িতে অস্ত্রগুলি মজুত করেছিল সাবেদ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে ডোমকল (Domkol) থানার পুলিশ। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে ডোমকলের। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ২১ ও ৯ নভেম্বর, অস্ত্র বিক্রির অভিযোগে ডোমকল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। 

মানিকচকেও তাজা বোমা উদ্ধার: এই একই দিনে ফের মালদার মানিকচকেও উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। মানিকচক থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। ব্যাগ থেকে উদ্ধার হয় তাজা বোমা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। 

৩ জেলায় উদ্ধার অস্ত্র ও বোমা: মুর্শিদাবাদের ডোমকলে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। অন্যদিকে, মালদার মানিকচকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কোচবিহারের দিনহাটাতেও বোমা উদ্ধার হয়েছে। 

দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় অস্ত্রের হদিশ, মিলছে তাজা বোমা। অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বারবার উঠে আসছে মুর্শিদাবাদ জেলার নাম। মঙ্গলবার ডোমকলের দক্ষিণ গরিবপুরে সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ।

উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বাড়িতে বোমা-অস্ত্র মজুত করা হয়েছিল। এর আগেও ডোমকলে অস্ত্র উদ্ধার হয়েছে। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ৯ নভেম্বর, গ্রেফতার হয় ২ অস্ত্র কারবারি। ২২ নভেম্বর, ফের ডোমকলে অস্ত্র উদ্ধার হয়। 

অন্যদিকে, বুধবার সকালে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা গ্রামে ঝোপের মধ্যে ২টি ব্যাগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

বুধবার সকালে, কোচবিহারের দিনহাটার মুন্সিরহাট এলাকা থেকেও একটি তাজা বোমা ও বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধার হওয়ায়, শুরু হয়েছে রাজনীতি। কোথা থেকে আসছে এত বোমা? কিসের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র? নেপথ্যে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি? উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget