এক্সপ্লোর

Murshidabad News: ওসি-কে হুমকির ভিডিও ভাইরাল, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর

TMC MLA Humayun Kabir: শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভরতপুর থানার ওসি-কে দলীয় সভামঞ্চ থেকে সরাসরি হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ২৪ তারিখ দেওয়া ভাষণের প্রেক্ষিতে ভরতপুর থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পুলিশ।

দলীয় সভামঞ্চ থেকে সরাসরি ভরতপুর থানার অফিসার ইনচার্জকে হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও ঘিরে শুরু হয়েছে শোরগোল। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি নিতে শুক্রবার দলীয় কর্মীদের বৈঠকে যোগ দেন হুমায়ুন কবীর। সেখানেই ভরতপুরের ওসিকে তিনি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। যদিও পরে এই অভিযোগ অস্বীকার করেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেন, ‘পুলিশকে কিছু বলা হয়নি দাদা, বেকার কথা। ফাউন্ডেশেন ডে থানার সামনে পালন করব বলেছিলাম, তখন ওসি বলেছিলেন ওদের ওই জায়গাটা ছেড়ে দিন, আপনারা অন্য জায়গায় করুন। এটা ওসি কেন বলবে? ওসিকে কে এক্তিয়ার দিয়েছে, আমি কোথায় ফাউন্ডেশন ডে পালন করব, এই বিষয়ে আমি কিছু বলিনি। ঘরোয়া কর্মীদের বলেছি, আমরা ওখানে করব, স্টেজ থেকে সরব না।’

ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় গত ফেব্রুয়ারিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানা থেকে বদলি হন। ভাইরাল হওয়া ভিডিওয় শোনা যাচ্ছে, ভরতপুরের ওসিকে ভাটপাড়ায় ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। ঘটনাচক্রে, ভাটপাড়া বিধানসভা এখন বিজেপির দখলে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নেমেছে বিরোধীরা। 

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উনি হয়তো ভুল করে ক্যামেরার সামনে বলে ফেলেছেন। আদতে তৃণমূলের ব্লক থেকে জেলা সভাপতি, এসপি এবং থানার ওসিদের ভূমিকা পালন করেন। এটা সারা রাজ্য জানে। তৃণমূল যা বলবে তাই করতে হবে।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘এখানে পুলিশ তো নিজের ইচ্ছায় চলার উপায় নেই। সে ডিজি থেকে এইচজি, ডাইরেক্টর জেনারেল থেকে হোমগার্ড শুনে চলতে হয়, সেই হুমকি কেউ প্রকাশ্যে দিচ্ছে কেউ ফোনে দিচ্ছে। পুলিশকে ভরসা করে, লুঠকে ভরসা করে এ সরকার চলছে, এই সরকার বেঁচে আছে।’

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আমি যতদূর জানি পুরনো কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীরের এই প্রতিক্রিয়া। দল তার সঙ্গে কথা বলছে, কেন তিনি এই ধরনের কথা বলেছেন। পুরনো কি ঘটনা ঘটেছিল, তিনি বা কেন বললেন তার সঙ্গে দল কথা বলে যথাযথ সময় তার প্রতিক্রিয়া জানাব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget