এক্সপ্লোর

পুরসভা দখলের প্রতিজ্ঞা করতে গিয়ে ভোটারদের হুমকি! ফের বিতর্কে হুমায়ুন কবীর

এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বহরমপুর শহরে হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে বহরমপুর পুরসভা জেতার জন্য জনসাধারণের ওপর বলপ্রয়োগের হুমকি দেন জনপ্রতিনিধি হুমায়ুন!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বহরমপুর পুরসভা দখলের অঙ্গীকার করতে গিয়ে সরাসরি ভোটারদের হুমকি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হুমায়ুনের মন্তব্য দলের মন্তব্য নয়, বিতর্কের মুখে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

বহরমপুর পুরসভা দখলের প্রতিজ্ঞা করতে গিয়ে একেবারে পুরবাসীদের হুমকি! ফের বিতর্কে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 
দ্বিতীয় দফার উপনির্বাচন পর্ব মিটল, পুরভোটের ডঙ্কা বাজতে পারে রাজ্যে। তুঙ্গে এমনই জল্পনা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বহরমপুর শহরে হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে বহরমপুর পুরসভা জেতার জন্য জনসাধারণের ওপর বলপ্রয়োগের হুমকি দেন জনপ্রতিনিধি হুমায়ুন!

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমাদের সব থেকে প্রেস্টিজ ফাইট, বহরমপুর আমাদের চাই-ই চাই। কোনও আপোস নয়। 
রাজ্যের নেতারা আমাদেরকে বলে, বহরমপুরে কেন ভোট আমাদের হয় না? আমরা কিন্তু এই চালাকির জবাব আগামী দিনে দিতে চাই বহরমপুরের মানুষকে। তৃণমূলের নেতৃত্বে জোড়া ফুলের প্রতীকে ২৮ জন প্রার্থীর ২৮ জনকে না জেতাতে পারলে, মিনিমাম আমাদের টার্গেট টোয়েন্টি।'

তিনি আরও বলেন, '২০টি আসন আমাদেরকে জিততেই হবে। তার জন্য আঙুল বাঁকানোর প্রয়োজন হলে আমরা কিন্তু আঙুল বাঁকাব। ভদ্রতা দেখিয়ে যদি না হয়, নম্রতা দেখিয়ে যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করে আমরা বহরমপুর পুরসভা নির্বাচনে জিতবই জিতবই।'

গত পুরভোটে ২৮ আসনের বহরমপুর পুরসভায় ২৬টিতে জিতেছিল কংগ্রেস। ২টি আসন পেয়েছিল তৃণমূল। পরে কংগ্রেসের ১৮ জন জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দেওয়ায় পুর কর্তৃত্বের হাত বদল হয়। ২০১৮ সালে মেয়াদ শেষ হয়  বহরমপুর পুরসভার। বর্তমানে কাজকর্ম চলছে প্রশাসক বসিয়ে। 
গত লোকসভা ভোটের ফলের নিরিখে বহরমপুর পুর এলাকায় ৬৪ হাজার ৮৮৯ ভোটে এগিয়ে কংগ্রেস। আর এবারের বিধানসভা ভোটের ফলের নিরিখে বহরমপুর পুর এলাকায় ২৮ হাজার ২৮০ ভোটে এগিয়ে বিজেপি। 

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন, ২৮টি ওয়ার্ডে ২৮টিতেই যদি তৃণমূলকে জয়লাভ না করানো যায় তাহলে বহরমপুরবাসীকে চরম অসুবিধায় পরতে হবে এমন হুমকি দেওয়া হয়েছে। আমরা বলতে চাইছি মানুষ সরকার চালায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনের কথা বলছেন আর তার দলের পক্ষ থেকে বহরমপুরবাসীকে তীব্র ভাষায় আক্রমণ করা হচ্ছে, যা শুধু অপমানজনক নয় তা আপত্তিকর, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।

সমালোচনার মুখে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক দাস জানিয়েছেন, গতকাল যে মন্তব্য করেছেন সে মন্তব্য আমাদের দলের মন্তব্য নয়। আগামী দিনে নাড়ু গোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুর পৌরসভা উপহার দিয়ে মমতা বন্ধ্যোপাধ্যায়কে আমরা বলব বহরমপুরের মানুষ আপনার সাথে আছে। এই প্রথম নয়, এর আগেও দলীয় বিধায়কের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন হুমায়ুন। এবার ভোটারদের হুমকি দিয়ে ফের বিতর্কে হুমায়ুন কবীর।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget