এক্সপ্লোর

Murshidabad News: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে সন্দেহ, বাড়িতে ডেকে গলার নলি কেটে প্রতিবেশিকে খুনে ধৃত স্বামী

Crime News: মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল (Murder Allegation)। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad News) শক্তিপুর থানা এলাকার ঘটনা।

মুর্শিদাবাদের শক্তিপুরে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন!

স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা গ্রামে।  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)।

মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী ফিরদৌসের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে মনে সন্দেহ তৈরি হয়েছিল আখতারুল শেখের।

অভিযোগ, এই অবস্থায় বুধবার স্ত্রীকে দিয়ে ফোন করিয়ে ফিরদৌসকে ডেকে পাঠান আখতারুল। তার পর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করেন। অভিযুক্তের স্ত্রী সনিয়া বিবি বলেন, "বাড়ি থেকে বেরিয়ে গেল...খোঁজ পাচ্ছিলাম না...পরে শুনলাম মেরে দিয়েছে।"

খুনের পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে অভিযোগ

নিহতের প্রতিবেশী লালা শেখ বলেন, "বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতাম না আমরা।" পুলিশ সূত্রে খবর, ঘটনার পর, নিজেই থানায় গিয়ে ধরা দেন অভিযুক্ত। খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আচমকা গায়ে এসে পড়ল সবুজ তরল, চিৎকার করতেই ছুট দুষ্কৃতীর, উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা!

এ দিকে, উত্তরপাড়ায় (Uttarpara News) যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ (Acid Attack)। ওই যুবতীকে লক্ষ্য করে অ্য়াসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। তাতে আক্রান্ত হয়েছেন ওই যুবতী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

আক্রান্ত যুবতী জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। শান্তিনগর রেশন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়েন এক ব্যক্তি। 

বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনায় খুনের মামলা পুলিশের

এ দিকে, কাঁকিনাড়ায় বোমা ফেটে ৭ বছরের শিশু মৃত্যু ও ১০ বছরের বালকের গুরুতর জখম হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গতকাল সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়। ওই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু করল ভাটপাড়া থানার পুলিশ। ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget