এক্সপ্লোর

Murshidabad News: ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি মহম্মদ শাদ রাডি, নাম ২টি বিধানসভা কেন্দ্রে !

Bangladesh News: আদতে সে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের একজন সক্রিয় সদস্য।

কলকাতা : ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি মহম্মদ শাদ রাডি। স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মহম্মদ শাব শেখ ! হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দু-দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড এমনকী পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মহম্মদ শাব শেখ। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে, পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। কখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া এই ব্যক্তির আসল উদ্দেশ্য।

ব্যক্তি এক। কিন্তু ভোটার তালিকায় নাম দুই জায়গায় ! ভারতে ঢুকে দু'টি বিধানসভার পৃথক দুই ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল ধৃত জঙ্গি, আনসারুল্লা বাংলা টিমের সদস্য মহম্মদ শাদ রাডি ওরফে মহম্মদ শাব শেখ ! মুর্শিদাবাদের দুই বিধানসভা, হরিহরপাড়া ও নওদার দুই ঠিকানায়, ভোটার লিস্টে নাম তোলে সে। এখানেই শেষ নয়, স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মহম্মদ শাব শেখ ! হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দু-দু'টি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড, এমনকী পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মহম্মদ শাব শেখ। 

স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে, পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। 

তবে কখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে, জাল নথি দিয়ে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলা মহম্মদ শাব শেখের আসল নাম হচ্ছে মহম্মদ শাদ রাডি। আদতে সে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। 

এখানেই শেষ নয়, ভারতীয় পরিচয়পত্র তৈরির পর, পরিযায়ী শ্রমিক সেজে সে পাড়ি দেয় কেরলে। আর এই তথ্য সামনে আসার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচনের অখণ্ডতা বজায় রাখতে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হবে।  

অমিত মালব্যর চাঞ্চল্যকর দাবি, শাদ রাডি তৃণমূলের ভোটার। তিনি বলেছেন, এটা হিমশৈলের চূড়ামাত্র। ক্ষমতায় টিকে থাকতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের সুযোগ করে দিয়ে তাদের ভোটব্যাঙ্কে পরিণত করেছে তৃণমূল। 

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাপানউতোরও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget