এক্সপ্লোর

Murshidabad News: চার দিনে ৩ বার আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলডাঙায় !

Murshidabad Fire Arms Rescue: বেলডাঙায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র । এবার বেলডাঙার কুমারপুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক ব্যক্তি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বেলডাঙায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র (Fire Arms)। এবার বেলডাঙার কুমারপুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক ব্যক্তি। গত চার দিনে এই নিয়ে তিনবার বেলডাঙা (Beldanga) থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে ? তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বেলডাঙা থানার কুমার এলাকা থেকে  গ্রেফতার করা হয় কাজল শেখ নামে এক ব্যক্তিকে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত কাজল শেখ  ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এদিন তাঁকে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। উলেখ্য গত চার দিনে বেলডাঙা থেকে এই নিয়ে তিনবার উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । গত মঙ্গলবার সকালে বেলডাঙার দেবকুন্ড  থেকে আগ্নেয়াস্ত্র-সহ  গ্রেফতার করা হয় একজনকে। বৃহস্পতিবার বেলডাঙা থানার মির্জাপুর এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । এবার কুমারপুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। 

প্রসঙ্গত, একটা প্রশ্ন বারবার উঠে আসছে। কিন্তু কী করে এই অস্ত্র জেলাগুলিতে আসছে ? কোথা থেকেই বা আসছে ? পঞ্চায়েত ভোটের আগে প্রশ্নগুলি খোঁচা দিচ্ছে। যদিও এনিয়ে পাল্টা বিজেপি শাসিত রাজ্যকেই দায়ী করেছে শাসকদলের হেভিওয়েট।  গতবছর হরিদেবপুরকাণ্ডের পর ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে।' চলতি মাসের মাঝামাঝিই আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউটের ঘটনা প্রকাশ্যে আসে। হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালিককে পরপর গুলি করা হয়। আসানসোলে পুলিশ লাইনের পাশেই রয়েছে ওই হোটেল। সেখানে ঢুকে মালিককে গুলি চালায় দুষ্কৃতীরা। হোটেলের লাউঞ্জে বসে ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় আচমকা পরপর গুলি করা হয়। শহরের বুকে অভিজাত হোটেলের মালিককে পরপর গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এদিকে এই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই উত্তর দিনাজপুরের (North Dinajpur) গোয়ালপোখরের (Goalpokhor) মদিনাচকে শ্যুটআউটের ঘটনা ঘটে। ছররা গুলিতে মৃত্যু হয় একজনের।

আরও পড়ুন, অর্গানিক ফার্মিংয়ে কীভাবে উপকৃত হচ্ছে দেশ ? বাংলার কৃষকদের বোঝালেন রাজ্যপাল

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্য সড়কের পাশে মাদিনাচকে স্থানীয় লোকজনের ভিড় ছিল। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের ওপর ছড়রা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহম্মদ আরিফ নামে বছর ২৪-এর এক যুবক। আহত হন এক মহিলা সহ তিন জন। সঙ্গে সঙ্গে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখান থেকে স্থানান্তর করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় আরিফকে। তবে গোয়ালপোখর গুলিকাণ্ডে (Goalpokhar Shootout) অবশেষে জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহসান-সহ আরও একজনকে গ্রেফতার করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget