এক্সপ্লোর

Murshidabad News: কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ডোমকলে কেন্দ্রীয় দল

 Central Team in Domkal: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মুর্শিদাবাদের ডোমকলে পৌঁছল কেন্দ্রীয় দল। গড়াইমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মুর্শিদাবাদের ডোমকলে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল। গড়াইমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ডোমকলের গ্রামে গ্রামে ঘুরছে ২ সদস্যের কেন্দ্রীয় দল। 

 রাজ্যে কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি মালদাতেও সফর করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জেলাশাসকের দফতরে বৈঠক ২ সদস্যের কেন্দ্রীয় দলের। এর আগেও এই জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের নানা জেলা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কখনও ১০০ দিনের কাজের প্রকল্প। কখনও আবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। যখন মালদায় কেন্দ্রীয় দল ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছে, তখনই মালদা জেলায় সামনে এলে ১০০ দিনের কাজ সংক্রান্ত আরও একটি অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেন তাঁরা। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখেন কেন্দ্রের প্রতিনিধি দল। 

মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (PMAY Scam) অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। গ্রামবাংলার ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! বৃহস্পতিবার সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল। গত কয়েকমাসে বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দের।

আরও পড়ুন, 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের

বাঁকুড়ার ঘুটগড়িয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘেরাও করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধানকে। একই দিনে তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল জেলা সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুরুলিয়ায় বিজেপি-শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধেও উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাস তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলে রামচন্দ্রপুর কোটালডি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget