এক্সপ্লোর

Samik Bhattacharya: 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের

Samik on Guddu: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই আটক গুড্ডু খান। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন এই গুড্ডু। কী বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ?

কলকাতা: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই আটক গুড্ডু খান। যা পরিচয় মূলত, তিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন এই গুড্ডু। আর এবার গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন, 'গুড্ডু তৃণমূলেই ছিল।'

এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, 'এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।' প্রসঙ্গত, হাওড়ার নাজিরগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের অভিযোগ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে। গুড্ডু খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আর এই গুড্ডু খান হলেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে।

 প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সেবার অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। উপপ্রধানের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। অভিযোগ ছিল, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী সৌমেন কাঞ্জিলাল বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির কাছেই বোমা পড়ে।  যদিও সেবার রক্ষা পেয়েগিয়েছিলেন সৌমেন। তাঁর অভিযোগ ছিল, ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অমল বিষ্ণু গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দিচ্ছিলেন।  তার জেরেই এই হামলা বলে অভিযোগ তুলেছিলেন সৌমেন কাঞ্জিলাল।

আরও পড়ুন, 'দল বিরোধী কাজ', জুন মালিয়ার বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কাউন্সিলরের

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল পরিচালিত কাশিমপুর পঞ্চায়েত। সেখানেই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। উঠল মারপিট, হুমকির অভিযোগও। সূত্রের খবর, একটি ভাইরাল ভিডিও ঘিরে ঘটনার সূত্রপাত হয় সেবার। সেই ভিডিওতে বলা বক্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় এক পক্ষের লোকজন। তারপরেই পাল্টা ঝামেলা করা হয় বলে অভিযোগ। তারপরে বোমাবাজির অভিযোগও উঠেছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেবার কাশিমপুর পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য অমল বিষ্ণু বলেন, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজ।' পঞ্চায়েতের উপপ্রধান গোপাল কাঞ্জিলালের অনুগামীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা অমল বিষ্ণুর বক্তব্য নিয়ে তাঁরা প্রশ্ন তুললে বচসা শুরু হয়। এরপরেই উপপ্রধানের বাড়িতে অমল বিষ্ণুর অনুগামীরা হামলা চালান বলে অভিযোগ।

 

সেরা শিরোনাম

Kolkata Brutal Incident: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
BJP Arrest : দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
Kalipujo: স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত মন্দির, সোনা-রুপোর গয়নায় সাজেন মা, বাগনানের খালোড় কালীবাড়িতে জাগ্রত দক্ষিণা মহাকালী
স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত মন্দির, সোনা-রুপোর গয়নায় সাজেন মা, বাগনানের খালোড় কালীবাড়িতে জাগ্রত দক্ষিণা মহাকালী
West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE
KMC News : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget