এক্সপ্লোর

District News: ৮ দিন নিখোঁজ, ২ লক্ষ টাকা চেয়ে মোবাইলে মেসেজ ; অবশেষে গঙ্গার ঘাট থেকে এই অবস্থায় উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রী !

Engineering Student Death: গত রবিবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট।

অভিজিৎ চৌধুরী, ফরাক্কা : মর্মান্তিক ! গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। শেষমেশ গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচাগলা দেহ। মৃত ছাত্রীর নাম দীপ্তি ভগত (২০) । মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। উঠছে একাধিক প্রশ্ন। কারণ, একটি অচেনা ফোন নম্বর থেকে ২ লক্ষ টাকা দাবি করে মেসেজ এসেছিল। তার একদিনের মধ্যেই উদ্ধার হয় ছাত্রীর দেহ। এই পরিস্থিতিতে এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা।

কী ঘটনা ?

মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত। গত রবিবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট। তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেতেন। মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। কিন্তু, তারপর নিখোঁজ। ফরাক্কা স্টেশনের সি সি টিভি ফুটেজে দেখা গেছে, সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে যাচ্ছেন ওই ছাত্রী। এরপর এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তাঁর ব্যাগ এবং মোবাইল। কিন্তু তারপর আর কোনও খোঁজ মিলছিল না।

শুক্রবার রাতে তাঁর পরিবারের কাছে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। সেখানে বলা হয়, তাদের মেয়ে কোথায় রয়েছে তা তারা বলতে পারবে, যদি ২ লক্ষ টাকা দেওয়া হয়। তারপর এই দিন ফরাক্কার শংকরপুর ঘাট থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। কী এমন হয়েছিল যে ফারাক্কায় তাঁকে নামতে হয়েছিল। কোনও কিছু নিয়ে টানাপড়েন নাকি অন্য কোনও কারণ, উঠছে একাধিক প্রশ্ন।

গত বছর জুন মাসে পূর্ব বর্ধমানের কালনায় এক ছাত্রীর রহস্যমৃত্যু হয়েছিল। হাত বাধা, মুখে ওড়না গোঁজা ক্লাস নাইনের ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। 

কালনার ধর্মডাঙ্গা এলাকার একটি পুকুর থেকে, ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃতের পরিবার পরিজনরা তখন দাবি করেন, প্রণয় ঘটিত কারণে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে যায় । নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস, খরিনান হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget