এক্সপ্লোর

Murshidabad News: স্কুলছুটদের ক্লাসে ফেরাতে উদ্যোগ, মুর্শিদাবাদে শুরু ‘স্কুল ডাকছে’ কর্মসূচি

Murshidabad News Update: করোনা (Corona) আবহে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্কুল খুললেও, ক্লাসে অনুপস্থিত একটা বড় অংশের পড়ুয়া।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্কুলছুটদের ক্লাসে ফেরাতে মুর্শিদাবাদে (Murshidabad) অভিনব উদ্যোগ। শিক্ষা দফতর, জেলা প্রশাসন ও লিভার ফাউন্ডেশনের (Liver foundation) যৌথ প্রচেষ্টায় শুরু হল ‘স্কুল ডাকছে’ কর্মসূচি। এলাকায় এলাকায় কমিটি তৈরি করে স্কুলে না আসা পড়ুয়াদের ফেরানোর চেষ্টা করা হবে।

করোনা (Corona) আবহে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্কুল খুললেও, ক্লাসে অনুপস্থিত (Absent) একটা বড় অংশের পড়ুয়া। এই পরিস্থিতিতে স্কুলছুটদের ক্লাসরুমে ফেরাতে, রাজ্যের প্রথম, মুর্শিদাবাদে শুরু হল ‘স্কুল ডাকছে’ কর্মসূচি।

সরকারি সূত্রে খবর, সম্প্রতি স্কুল (School) খোলার পর (Reopen), যেসব জেলার (District) স্কুলে পড়ুয়াদের গরহাজিরা সবথেকে বেশি, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এই জেলায় প্রায় ৩৫ শতাংশ পড়ুয়া স্কুলে গরহাজির বলে সূত্রের খবর। এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষা দফতর (School Education Department), মুর্শিদাবাদ জেলা প্রশাসন (Murshidabad District Administration) ও লিভার ফাউন্ডেশনের (Liver foundation) উদ্যোগে বৃহস্পতিবার স্কুল ডাকছে কর্মসূচির সূচনা হয় বহরমপুরের রবীন্দ্রসদনে (Bahrampur Rabindrasadan)।

চিকিত্‍সক তথা লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিত্‍ চৌধুরী (Abhijit Chowdhury) বলেন, অতিমারী থেকে রক্ষা করার জন্য রাজ্যের প্রথম মুর্শিদাবাদ জেলায় এই কর্মসূচি নিলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু মুর্শিদাবাদেই স্কুলছুটের সংখ্যা লক্ষাধিক।

‘স্কুল ডাকছে’ কর্মসূচির মাধ্যমে তাদের স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কীভাবে হবে এই কাজ? প্রশাসন সূত্রে খবর,  বিভিন্ন এলাকায় শিক্ষক, শিক্ষাকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, আশাকর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হবে। কমিটির সদস্যরা তালিকা ধরে স্কুলছুট পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের ক্লাসে ফেরানোর চেষ্টা করবেন। স্কুলছুটদের ক্লাসে ফেরাতে মুর্শিদাবাদের পর এই কর্মসূচি নেওয়া হবে অন্যান্য জেলাতেও।

আরও পড়ুন: Howrah News: নতুন সাজে গড়চুমুক, শীতের মুখেই প্রস্তুতি উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্রে

 

সেরা শিরোনাম

Murshidabad News: প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget