এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

Panchayat Poll 2023: শুক্রবার, মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনার পর ২ দিন কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা গ্রাম।

আবির দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে  (Congress Worker) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম এফআইআরে ছিল। এর আগে এফআইআরে নাম থাকা আরও ২ জনকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ। ধৃত ৩ জনই তৃণমূল কর্মী বলে দাবি করেছে নিহতের পরিবার।                           

আরও একজনকে গ্রেফতার করল পুলিশ: শুক্রবার, মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনার পর ২ দিন কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা গ্রাম। চলছে পুলিশি টহল। নিহতের পরিবার দাবি করে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় আক্রোশবশত হামলা চালানো হয়। অন্যদিকে, গ্রাম্য বিবাদে খুন হলেও, শাসকদলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা দাবি করে তৃণমূল।                                                  

নিহতের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি: মুর্শিদাবাদের খড়গ্রামে মনোনয়ন-সন্ত্রাসের বলি কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। নিহত কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনে কান্নায় ভাঙল গোটা পরিবার। পাশে থাকা ও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস বহরমপুরের কংগ্রেস সাংসদের। পরিযায়ী শ্রমিককে এমন নৃশংসভাবে খুন, বাংলার ঘটনা গোটা দেশ দেখছে। বিরোধী দলে আছি, তাই যে কোনও মূল্যে ন্যায় পাইয়ে দিতে লড়াই করব, নিহত কংগ্রেস কর্মীর পরিবারকে আশ্বাস দেন অধীর।                                 

মনোনয়ন-কোন্দলে গুলি: এদিকে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মনোনয়ন-কোন্দলে গুলি চলার অভিযোগ। জখম তৃণমূল কর্মী লিপটন শেখ। ঘটনার কেন্দ্রে সিতাইয়ের ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। আক্রান্তের পরিবারের দাবি, এই বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন লিপটনের জেঠতুতো দাদা বাদলা হক। অভিযোগ, সেই আক্রোশে গতকাল লিপটনকে লক্ষ্য করে গুলি চালান একই বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। রুহুলের পাল্টা দাবি, তাঁর টিকিট পাওয়ার কথা জানতে পেরে বাড়িতে হামলা চালায় বাদলা হকের অনুগামীরা। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে যান বলে রুহুলের দাবি। 

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget