এক্সপ্লোর

Beldanga Incident : সেনা গ্রেনেড জাতীয় সামগ্রী তৈরি হচ্ছিল ? বেলডাঙায় বিস্ফোরণে UAPA ধারা যুক্ত করল NIA

CFSL Report : সিএফএসএলের রিপোর্ট অনুযায়ী, বোমাগুলি সকেট পাইপ বোমার মতো। অর্থাৎ, এখানে লোহার টুকরো ব্যবহার করা হয়েছে এবং বোমাগুলির যে প্রকৃতি পাওয়া যায় তাতে চমকে উঠছেন তদন্তকারীরা

বেলডাঙা : বেলডাঙায় (Beldanga) বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ (UAPA) ধারা যুক্ত করল এনআইএ (NIA)। সেনা গ্রেনেড জাতীয় সামগ্রী তৈরি হচ্ছিল বেলডাঙায়। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে বলে দাবি এনআইএ-র। ঘটনাস্থল থেকে পুলিশ ৭৪টি গ্রেনেড উদ্ধার করেছিল। এই ঘটনায় ধৃতরা বর্তমানে জামিনে রয়েছেন। বিশেষ আদালতে তাঁদের জামিন খারিজের আবেদন জানাচ্ছে এনআইএ। 

ঘটনায় NIA তদন্তভার নেওয়ার পর বোমাগুলি পরীক্ষা করে দেখা হয়। সিএফএসএলের রিপোর্ট অনুযায়ী, বোমাগুলি সকেট পাইপ বোমার মতো। অর্থাৎ, এখানে লোহার টুকরো ব্যবহার করা হয়েছে এবং বোমাগুলির যে বৈশিষ্ট্য পাওয়া যায় তাতে চমকে উঠছেন তদন্তকারীরা। কারণ, এই ধরনের বোমা ডিফেন্সের তরফে যে গ্রেনেড ব্যবহার করা হয়, তার সমতুল্য। ঘরে বসে এই ধরনের বোমা তৈরির সময় তা ফেটে গেলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে NIA-র তরফে। তা আদালতে জানানোও হয়েছে। এই পরিস্থিতিতে UAPA ধারা যুক্ত করার আবেদন মঞ্জুর হয়েছে। যাতে সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত না হন, সেই কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই ঘটনায় যে ১৪ জন জামিনে রয়েছেন তাঁদের জামিন খারিজ করার আবেদন জানানো হয়েছে NIA-র তরফে। তদন্তে নেমে NIA এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। যে ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছে।  

গত বছর ১৭ জানুয়ারি বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক জনের। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনার আট মাস পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। এরপর ঘটনাস্থলে যায় এনআইএ-র প্রতিনিধি দল। প্রথমে বিস্ফোরণ স্থলে গিয়ে খতিয়ে দেখার পর নিহতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন এনআইএ অফিসাররা। নিহতের স্ত্রী জানান কী ভাবে  স্বামীর মৃত্যু হল। সূত্রের খবর, ওই ব্যক্তি কী কাজ করতেন এই নিয়েও বিশদ জিজ্ঞাসাবাদ করা হয় স্ত্রীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরিদর্শনের পর নিহতের আত্মীয়রা আশাপ্রকাশ করেন। সঠিক তদন্ত হবে বলে আশা করেন সকলে।

বেলডাঙার ওই বিস্ফোরণ হইচই ফেলে দিয়েছিল নানা দিকে। ঘটনার পর পরই তল্লাশি চালিয়ে পুলিশ ভাঙা ঘর থেকে ৭৪টি সকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। তদন্ত শুরু করে জেলা পুলিশ। এর পর তিন মাসের মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget