এক্সপ্লোর

Murshidabad News: ফের কেঁপে উঠল রেজিনগর, ভোটের আগে বিস্ফোরণ মুর্শিদাবাদে

Rejinagar Update: কয়েকদিন আগে এই রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে।

রাজীব চৌধুরী, রেজিনগর: মুর্শিদাবাদে (Murshidabad) ভোটের আগে, ফের রেজিনগরে বিস্ফোরণ। সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিমপাড়া। স্থানীয় বাসিন্দা টুনি বিবির বাড়ির পিছনে ফাঁকা জায়গায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ। কয়েকদিন আগে এই রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। এরপর শনিবার ওই এলাকাতেই বাঁধের ধার থেকে উদ্ধার হয় জার ভর্তি বোমা। ভোটের আগে কি তবে মুর্শিদাবাদে বোমা মজুত করা হচ্ছিল? উঠছে সেই প্রশ্নই। 

ভোটের মুখে দু-দিনে তিন তিনবার বিস্ফোরণ মুর্শিদাবাদে। এবার রেজিনগরের পশ্চিমপাড়া। সোমবার রাত ৮ টা হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিমপাড়ার বাসিন্দা টুনি বিবির বাড়ি। বিস্ফোরণে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ভেঙে পড়ে ইটের তৈরি দেওয়াল। এর আগে রবিবার ভোরে রেজিনগরের নাজিরপুরে আবর্জনার স্তূপে মজুত বোমা ফাটে। সোমবার বেলডাঙার ঝুনকা মাঝপাড়ার বিস্ফোরণে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেজিনগরে বিস্ফোরণ।

কিন্তু প্রশ্ন হল কারা ফাটাল বোমা? বাড়ির পিছনে কারা রেখেছিল বোমা ?রেজিনগরের বিস্ফোরণে তৃণমূল যোগ? বোমা বিস্ফোরণের ঘটনায় রেজিনগর থানার পুলিশ এসে তদন্তে নামে। ভোটের আগে কারা মজুত রাখছিল বোমা সেই নিয়ে তরজা অব্য়াহত। ওই বাড়ির বাসিন্দা বলেন, “ধোঁয়া উড়ছে চারিদিক দিয়ে, বাড়ি, ঘর, ছাদ ভেঙে গেছে। আমরা সব সময়ে ভয়ে। কালকেই আমাদেরকে শাসিয়েছে, আমাদেরকে বলছে খবরদার প্রশাসনকে বলবিনা। ওরা পার্টি করেই তো বেড়ায়। ওরা তৃণমূল করছিল।’’

এর আগে গত ২৫ এপ্রিল বুথের ৫০ মিটারের মধ্যে ফাটে বোমা। বোমার আঘাতে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন বলে অভিযোগ। বড়ঞাঁ থানার মুনাই কান্দরা গ্রামে বোমার আঘাতে জখম হলেন আলি জিন্না। ঘটনার পরই আহতকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে ৫০ মিটার দূরে মুনাই কান্দরা প্রাথমিক বিদ্যালয়ে ছিল লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের ২ টি বুথ। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনও নমুনা পাওয়া যায়নি বলে দাবি করা হয় পুলিশের তরফে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ফের বসিরহাটের BJP প্রার্থীকে বাধা, রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget