এক্সপ্লোর

Idris Ali: 'খুন করতে এসেছিল', বিস্ফোরক ইদ্রিশ আলি, অভিযোগ দায়ের হতেই গ্রেফতার একাধিক

TMC MLA Idris Ali: দলীয় পদ পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগে গতকাল রাতে ভগবানগোলায়  তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে তাণ্ডব চালান দলের কর্মীরাই। গোটা ঘটনার পর তিনি বলেছেন, 'খুন করতে এসেছিল।' 

রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ: দলীয় পদ পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির  (TMC MLA Idrish Ali) বিরুদ্ধে। যার যেরে গতকাল রাতে ভগবানগোলায়  তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে তাণ্ডব চালান দলের কর্মীরাই। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ইদ্রিশ আলি যাবতীয় অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গোটা ঘটনার পর তিনি পাল্টা গুরুতর অভিযোগ এনে বলেছেন, 'খুন করতে এসেছিল।' 

'খুন করতে এসেছিল', বিস্ফোরক তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, অভিযোগ দায়ের হতেই গ্রেফতার একাধিক

সোমবার রাতে মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে ভাঙচুর চালানো হয়। সেই সময় বাড়িতে ছিলেন ইদ্রিশ আলি। ভাঙচুরের খবর পেতেই এলাকায় পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। অধিক রাত পর্যন্ত উত্তাল থাকে গোটা এলাকা। ইদ্রিশ আলির বাড়ির আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে তাঁকে খুনের চেষ্টাই করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন ইদ্রিশ আলি। ভগবানগোলায়  বিধায়ককে খুনের চেষ্টা-মারধরের অভিযোগ থানায় দায়েরও হয়েছে।অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ একাধিক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন,'এক কাপড়ে তুলে আনা উচিত', অনুব্রত ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

মূলত টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে

মূলত টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। দলের পদ পেতে গেল বিধায়ককে টাকা দিতে হয় বলে অভিযোগ। দলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি করার জন্য টাকা নিয়েছেন ইদ্রিশ আলি, এমনটাই অভিযোগ তৃণমূল নেতার একাংশের। কারও থেকে ১২ লক্ষ টাকা, কারও ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। প্রতিটি অঞ্চলে অঞ্চল সভাপতি করার জন্য ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। যদিও টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন ওই বিধায়ক। প্রসঙ্গত, রাজ্যে একদিকে এসএসসি দুর্নীতি অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। সেখানেও টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া থেকে মন্ত্রীর পরিবারের স্বজনপোষণের অভিযোগে চাপের মুখে তৃণমূলের সরকার। তার উপর নতুন করে এই অভিযোগ উঠতেই কার্যত ফের অস্বস্তিতে শাসকদল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget