এক্সপ্লোর

Murshidabad News : বাড়ি ফেরার পথে সাইকেল থেকে নামিয়ে 'শ্লীলতাহানি', এবার লাঞ্ছিত আইন-কর্মী

ভয়াবহ অভিজ্ঞতা হল এক ল-ক্লার্কের।  রাস্তার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ করলেন মহিলা । 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যের জেলায় জেলায় নারী নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ। দেবীপক্ষেও দিক দিক থেকে আসবে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো খবর। আর জি কর-কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গর্জে উঠেছে মানুষ। এরই মধ্যে খাস কলকাতার থানাতে পুলিশের বিরুদ্ধেই উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এরই মধ্যে এবার ভয়াবহ অভিজ্ঞতা হল এক ল-ক্লার্কের।  রাস্তার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ করলেন মহিলা । 

মুর্শিদাবাদের ভরতপুরে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়াল। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন চড়াও হয় । তাঁকে সাইকেল থেকে নামতে বাধ্য করে তারা। এরপর মহিলাকে নানারকম কটূক্তি করা হয়। শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

মহিলার  অভিযোগ, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে সেই সময়ই ওই পথে অন্য একটি গাড়ি এসে পড়ায় পালায় অভিযুক্তরা। ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এই অভিযুক্তরা আগেও তাঁকে কটূক্তি করেছে বলে দাবি ওই ল- ক্লার্কের। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানা। 

অন্যদিকে রবিবারই কলকাতার থানার মধ্যে মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠল পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর, অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান সাব ইন্সপেক্টর পুজোর উপহার দেন সালোয়ার কামিজ। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি।  মহিলা সিভিক ভলান্টিয়ারের আরও বিস্ফোরক অভিযোগ,  যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি। 

চারিদিক থেকে যখন একের পর এক শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে, তখন পুলিশদের আরও 'বোল্ড' হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি রবিবার আলিপুর বডিগার্ড লাইন্স থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, 'যারা শয়তান আমিই হই আর আপনিই হোন তাঁদের কোনও রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। কড়া পদক্ষেপ নিন। সরকার পুরোপুরি পুলিশ ফোর্সের সঙ্গে আছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।            

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?
তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?
Seuli Saha: মদনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন শিউলি সাহা, কিন্তু কেন ? কী জানালেন কেশপুরের বিধায়ক ?
মদনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন শিউলি সাহা, কিন্তু কেন ? কী জানালেন কেশপুরের বিধায়ক ?
Delhi CJP Protest: জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget