এক্সপ্লোর

Domkal : ডোমকলে সপুত্র 'আক্রান্ত' তৃণমূল নেতা, গ্রেফতার দলীয় বিধায়ক-ঘনিষ্ঠ ওয়ার্ড সভাপতি

TMC Leader Attacked ? রবিবার, ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকী ও তাঁর ছেলের উপর হামলা হয়

রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচী ও আশিস বাগচী, ডোমকল : ডোমকলে তৃণমূল নেতা (TMC Leader) ও তাঁর ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে তৃণমূলের কোন্দল। এবার দলীয় নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন ওয়ার্ডের তৃণমূল সভাপতি। যিনি আবার বিধায়কের (MLA) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মুর্শিদাবাদে গিয়ে নদিয়ার তৃণমূল নেতা খুনের পর ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনা। একের পর ঘটনায় বারবার সামনে চলে আসছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ! এবার সেই আগুনেই যেন ঘি পড়ল ! ডোমকলে তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি।

আক্রান্ত তৃণমূল, ধৃত তৃণমূল-

এরই মধ্যে সামনে এসেছে রবিবারের হামলার CCTV ফুটেজ। রবিবার, ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকী ও তাঁর ছেলের উপর হামলা হয়। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, লাঠি হাতে বেশ কয়েকজন চড়াও হন তৃণমূল নেতার ছেলের রেস্তোরাঁয়। ব্যাপক ভাঙচুরের পর, মারধর করা হয় নেতার ছেলে শিলাদিত্যকে। অভিযোগ, এরপরই একটি ঘরের ভিতরে ঢুকে মারধর করা হয় প্রদীপ চাকীকে। যদিও CCTV ক্যামেরায় ধরা পড়েনি তাঁকে মারধরের ছবি।

ঘটনায় ১১জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন আক্রান্ত তৃণমূল নেতার পরিবার। তাতে নাম রয়েছে, ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি মকবুল শেখের। যিনি ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রবিবার রাতে তাঁকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয়েছেন আনোয়ার রফিক নামে আরও একজন। আক্রান্ত তৃণমূল নেতার ছেলে শিলাদিত্য চাকী বলেন, প্রাথমিকভাবে একটা FIR করেছিলাম, ঋজু পাল-সহ আরও কয়েকজনের নামে। তাঁকে আমি নিজে দেখেছিলাম।

যদিও ধৃত তৃণমূল নেতা মকবুল শেখ বলছেন, আমি কিছুই জানি না। বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে।

সম্প্রতি মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে খুন হন নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম। যা নিয়ে দলেরই বিধায়ক ও জেলা পরিষদ সদস্যের আকচাআকচি চরমে পৌঁছেছে। এই ঘটনায় যাকে গ্রেফতার করেছে পুলিশ, তিনিও এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত বলে স্থানীয়দের দাবি। আর রাজনৈতিক কারণেই যে স্বামীকে খুন হতে হয়েছে, এদিন ফের সেই দাবি করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। যিনি নিজেও তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

মুর্শিদাবাদের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে, বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান, নিহত তৃণমূল নেতার স্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget