এক্সপ্লোর

Humayun Kabir : 'গদ্দার' বলে আক্রমণ করে ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধে মিছিল তৃণমূলের, কী বললেন TMC বিধায়ক ?

Bharatpur TMC MLA : যদিও, জেলা সভাপতির উস্কানিতেই মিছিল বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

ভরতপুর : একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার দলেই ক্ষোভ ! ভরতপুরে খোদ দলীয় বিধায়কের বিরুদ্ধেই তৃণমূলের মিছিল বের হল। 'গদ্দার' বলে আক্রমণ করে ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধেই মিছিল অনুষ্ঠিত হল ! ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। যদিও, জেলা সভাপতির উস্কানিতেই মিছিল বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। কাল পাল্টা মিছিলের হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, জেলা সভাপতিকে মানব না। বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা জেলা সভাপতি বলছেন, কিছুই জানা নেই।

হুমায়ুন কবীর বলেন, "ব্লক সভাপতি কী প্রোগ্রাম করেছেন, কুশপুত্তলিকা পুড়িয়েছেন বা আমরা বিরুদ্ধে বলেছেন...এনিয়ে আমি...ওই লেভেলের লোক না। আমি তাঁকে ব্লক সভাপতিও মানি না। আগামী কাল থেকে আমি অপূর্ব সরকারকে জেলা সভাপতিও মানব না, সেটা ঘোষণা করব। আমার ভরতপুরেই ঘোষণা করবেন আমার লোকরা। আমি কলকাতা যাব। আমার বিরুদ্ধে যেমন আজ করেছে...সম্পূর্ণ মদত অপূর্ব সরকার দিচ্ছেন। এই সাহসে করেছেন। আগামীকাল বিকাল ৪টের সময় ভরতপুরে কিষাণমাণ্ডির সামনে জমায়েত হবে। সেখানেও মিছিল বেরোবে।"

যদিও জেলা সভাপতি বলছেন, "কোথায় হয়েছে তা-ই জানি না। আমি মুখ্যমন্ত্রীর উদ্বোধন, ফ্লাড রিলিফ নিয়ে ব্যস্ত। এগুলো সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই।"

দিনকয়েক আগে চিকিৎসকদের হুঁশিয়ারি দেন হুমায়ুন কবীর। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব', বলে হুঙ্কার দেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, "ডাক্তারবাবুদের যে চলাফেরা, গতিবিধির ওপর লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিক্যাল কলেজে কী হয়, আর জুনিয়র ডাক্তারদের যে কী চলাফেরা ...সরকারি বিল্ডিংয়ে থেকে ...সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যাশনের হাওয়া খেয়ে...বিল্ডিংয়ে ঘুমিয়ে তাঁদের কী আচরণ আমি সব লক্ষ্য রাখছি। আমি যেদিন সামনাসামনি হব...প্রথমেই বলব যে আপনার কী করেছিলাম আমি যে আপনি আমার নামে এফআইআর করলেন। বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায়...আমি জামিন নিইনি । জামিন নেবও না। আমাকে গ্রেফতার করুক। জেলে ঢুকিয়ে দিক। জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব। একা হুমায়ুন কবীর । দলকে ভাঙাব না। ৫০ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবীরের আছে। জেল খেটে এসে যাব। সেদিন হিসেব-নিকেশ বুঝে নেব। বহরমপুর মেডিক্যালসের যাঁরা কর্ণধার যাঁরা বসে আছেন। আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছেন।" 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget