এক্সপ্লোর

Murshidabad Murder: মাছ ধরাকে কেন্দ্র করে বচসা! গুলি করে, কুপিয়ে খুন ব্যক্তিকে

গুরুতর জখম আরও ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুর্শিদাবাদ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতার নিয়ে উত্তেজনার মধ্যেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় শ্যুটআউট। মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে গুলি করে, কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। গুরুতর জখম আরও ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে সাগরপাড়ার খয়রামারি বিলে মাছ ধরেছিলেন মৃতের ছেলে। অভিযুক্তরা ওই বিলে মাছ চাষ করেছিলেন। অভিযোগ, এই নিয়ে বচসার জেরেই আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বন্দুক, ধারাল অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর চড়াও হন তাঁরা। গুলি করে, কুপিয়ে খুন করা হয় বছর ঊনষাটের সুন্নত শেখকে। অভিযুক্তদের খোঁজ চলছে।

নিহতের নাম, সুন্নত শেখ (৫৯)। তাঁর পরিবারের দাবি, রবিবার রাতে খয়রামারির চাইপাড়ায়, বিলে মাছ ধরেছিলেন নিহতের ছেলে। অভিযোগ, মাছ ধরে ফিরে আসার পথে তাঁর পথ আটকান স্থানীয় কয়েকজন। বিলের বদলে তাঁদের পুকুর থেকে মাছ ধরার অভিযোগে, সুন্নত শেখের ছেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তখনকার মতো বিবাদ মিটে গেলেও সোমবার ভোরে পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, সুন্নত শেখের পরিবারের লোকজন মসজিদ থেকে নমাজ পড়ে ফেরার পথে, তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি, গুলি করে খুন করা হয় ৫৯ বছরের সুন্নত শেখকে। জখম হয়েছেন তাঁর পরিবারের আরও চারজন সদস্য। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবার। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে সামান্য মাছ ধরাকে কেন্দ্র করে, বিবাদ যেভাবে খুনোখুনি পর্যন্ত গড়াল, তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন- উদ্ধার জীবনের 'নিখোঁজ' দ্বিতীয় মোবাইল, মিলবে 'বিস্ফোরক' তথ্য়?

এদিকে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে (Prayagraj) আতিক-খুনে ঘটনার পর এবার শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটল। ঘরের মধ্যে ঢুকেই ঘুমন্ত যুবককে গুলি। যুবকের আর্তনাদে ছুটে আসে পরিবারের লোকজন। আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। রবিবার রাত দুটো নাগাদ হঠাৎই গুলি শব্দ, তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ। ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখে, জাহির লস্করের ডান দিকের বুকের পাজরে গুলি লেগেছে। ঘুমন্ত জাহিরকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করে চিকিৎসকরা।       

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget