এক্সপ্লোর

Bomb in School: ক্লাস চলছে, তখনই স্কুল থেকে উদ্ধার সকেট বোমা!

Murshidabad:হাসানপুর বিদ্যাপীঠ স্কুলে জোড়া সকেট বোমা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023)। আর এমনই এক পরিস্থিতিতে রাজ্যের একটি স্কুলের ভিতর বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবার। উত্তর ২৪ পরগনার ছায়া (north 24 Parganas) এবার মুর্শিদাবাদে (Murshidabad)। তবে বোমা উদ্ধার ঘটনায় বেশ এগিয়ে রয়েছে এই জেলা। বারবার লাইমলাইটে।  জানা গিয়েছে, মুর্শিদাবাদে হাসানপুর বিদ্যাপীঠ স্কুলে জোড়া সকেট বোমা উদ্ধার হয়েছে। তবে স্কুলের ভিতরে বোমা উদ্ধারের (Bomb Rescue) ঘটনায় চিন্তায় পড়ুয়াদের মা-বাবারা। বোধহয় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিল।

মুর্শিদাবাদে হাসানপুর বিদ্যাপীঠে, স্কুল চলাকালীন বোমা উদ্ধারে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুলের ছাদে ও বাগানে পড়ে রয়েছে বোমা। এদিকে স্কুলে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। তাই ঝুঁকি না নিয়ে ইতিমধ্য়েই স্কুলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। প্রসঙ্গত, গতবছর উত্তর ২৪ পরগানর টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল? তা নিয়ে রীতিমত চাপ তৈরি হয়। তদন্তে নামে পুলিশ। 

সাউথ স্টেশন রোড এলাকায় ওই স্কুলটি যেখানে অবস্থিত, সেটি ঘনবসতিপূর্ণ এলাকা। ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। দেখা যায়, সিঁড়ির ঘর লাগোয়া জায়গায় বিস্ফোরণ ঘটে। স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেবার এলাকায়। ঘটনাস্থল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেরেকও উদ্ধার করা হয় পরে।  নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন, জেলে পৌঁছয়নি অর্ডার কপি, এখনও জেলেই নৌশাদ

ওই স্কুলের এক শিক্ষক এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'স্কুলে সেকেন্ড পিরিয়ড চলছিল। কেউ কেউ ক্লাস নিচ্ছিলেন। আমরা স্টাফ রুমে ছিলাম। আচমকা তীব্র শব্দে চমকে উঠি। ভাবলাম বাইরে হয়েছে। বেরিয়ে দেখি উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। উপরের গেট বন্ধ থাকে। ছাদ বন্ধ রাখা হয়। সবাি উপরে ছুটল। তাতে দেখা গেল, বোমা পড়েছে। পুলিশ এসে স্প্লিন্টার সংগ্রহ করে নিয়ে গিয়েছে।' টিটাগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান জলিল আখতার ঘটনার পর বলেছিলেন, 'স্কুলে জোরদার আওয়াজ হয়েছে। সবাই গিয়ে দেখে সিঁড়ির ওপরে একটা বোমা ড্রপ হয়েছে। দেখে মনে হচ্ছে, কোনও অ্যাঙ্গল থেকে, আশপাশের বিল্ডিং থেকে টার্গেট করে ফেলেছে।' যদিও বছর পেরোতেই ফের সেই উদাহরণই টেনে নিয়ে আসল এবার মুর্শিদাবাদে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget