এক্সপ্লোর

Murshidabad News : করত মিস্ত্রি-শ্রমিকের কাজ, তলায় তলায় জঙ্গি কার্যকলাপ ! বাংলা থেকে জালে আনসারুল্লা বাংলার জঙ্গির ভাইরা

গ্রেফতার হল  আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির ভাই-সহ  দুই জন। রাজ্যেই রমরমিয়ে ছিল এদের পুরো পরিবারের বাস। ঠিকা শ্রমিক ও কাচ মিস্ত্রির কাজও করত এরা ! 

আবির দত্ত, রাজীব চৌধুরী , মুর্শিদাবাদ : মাত্র ২ সপ্তাহের মধ্য়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্য়া বাড়তে বাড়তে হয়েছে  ১২। উৎসবের মরসুমে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বছরের শেষ দিন। বুধবার বছরের প্রথম দিন।  দেশজুড়ে এই উৎসবের আবহেই এবার বাংলা থেকে রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার হল  আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির ভাই-সহ  দুই জন। রাজ্যেই রমরমিয়ে ছিল এদের পুরো পরিবারের বাস। ঠিকা শ্রমিক ও কাচ মিস্ত্রির কাজও করত এরা ! 

শাদ রাডির সম্পর্কিত ভাই সাজিবুল ইসলাম ও শাদের পরিচিত মুস্তাকিম মণ্ডলকে সোমবার মুর্শিদাবাদের নওদা থানা এলাকা গ্রেফতার করা হয়। নওদার দুর্লভপুরের সাজিবুল সম্পর্কে ABT জঙ্গি শাদ রাডির আত্মীয়, অপর ধৃত মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। সাজিবুল ও মুস্তাকিম, দু’জনেই কাচের মিস্ত্রি, মাঝে মধ্য়ে ঠিকা শ্রমিকেরও কাজ করত। এদের বিরুদ্ধে জঙ্গিকে আশ্রয় দেওয়া, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। ২ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

কে এই শাদ রাডি?  ‘অপারেশন প্রঘাত’-এ অসম পুলিশের STF. কেরলে অভিযান চালিয়ে গ্রেফতার কে ABT জঙ্গি শাদ রাডি ওরফে শাব শেখকে। গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশের রাজশাহির বাসিন্দা এই শাদ রাডি ১০ বছর ধরে মুর্শিদাবাদে থাকছিল। বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র। নওদা ও হরিহরপাড়া, এই দুটি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকায় নাম ছিল ABT জঙ্গি শাদ রাডির। তার আধার কার্ডের ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদা আর পাসপোর্ট বানিয়েছিল হরিহরপাড়ার ঠিকানায়। কিন্তু শাদ এপারে এসেছিল কার সাহায্যে? তবে কি এপারের কারও যোগসাজশেই ওই জঙ্গি বাংলায় ঘাঁটি গেড়েছিল? নওদা থেকে শাদের আত্মীয় গ্রেফতার হওয়ায় জোরালো হচ্ছে সেই প্রশ্ন।   

অসম STF সূত্রে দাবি,  IED তৈরিতে হাত পাকিয়েছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডি। ‘মোস্ট ওয়ান্টে়ড’ এই জঙ্গিকে খুঁজছিল অসম পুলিশ।  কিন্তু ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই জঙ্গি। এই জঙ্গির বাংলাবাসী আত্মীয়রাও কি কোনওভাবে যুক্ত ছিল সরাসরি জঙ্গি দলের সঙ্গে ? পুলিশ সূত্রে খবর, এদের বিরুদ্ধেও জঙ্গিদের আশ্রয় দেওয়া শুধু নয়, নিজেরাও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।  দেশবিরোধী নানারকম কাজকর্ম চালাত তারা। এখন দেখার এদের জাল আর কোথায় কোথায় বিস্তৃত । 

আরও পড়ুন :চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক ) 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget