এক্সপ্লোর

CPIM : খাতায়-কলমে পরাজিত, কিন্তু দলের চোখে জয়ী ! ভোটে হারা ১৬ প্রার্থীকে সম্বর্ধনা সিপিএমের

South 24 Parganas News : কিন্তু হঠাৎ কেন এই ভাবনা ? সিপিএমের দাবি, অনেক জায়গাতেই তাদের জোর করে হারিয়ে, জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমূলকে (TMC)।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নির্বাচন কমিশনের (State Election Commission) খাতায় তাঁরা পরাজিত। কিন্তু দলের কাছে তাঁরাই জয়ী! সোনারপুরে পরাজিত ১৬ জন প্রার্থীকে সম্বর্ধনা দিল সিপিএম। অভিযোগ, জোর করে পঞ্চায়েত ভোটে (Panchayat Election) হারিয়ে দেওয়া হয়েছে তাদের! যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

দক্ষিণবঙ্গে ভোটে কারচুপির অভিনব প্রতিবাদ জানাল সিপিএম (CPIM)। রাজ্য় নির্বাচন কমিশনের খাতায় হার হয়েছে । কিন্তু দল মনে করছে, জনগণের ভোটে তাঁরাই জয়ী। আর এই দাবিকে সামনে রেখেই এক নতুন পন্থা নিল সিপিএম। রাজ্য নির্বাচন কমিশনের খাতায় পরাজিত একাধিক সিপিএম প্রার্থীকে জয়ের সার্টিফিকেট দিল খোদ দলই। সঙ্গে তুলে দেওয়া হয়, একেবারে জয়ী পঞ্চায়েত সদস্যদের মতোই লেটারহেড। সেখানে লেখা, জনগণের ভোটে নির্বাচিত। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তেমাথায় সোমবার সম্বর্ধনা দেওয়া হয়েছে এই বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৮ জন সিপিএম প্রার্থীকে। যার নাম দেওয়া হয়েছে জনগণের পঞ্চায়েত। কিন্তু হঠাৎ কেন এই ভাবনা ? সিপিএমের দাবি, অনেক জায়গাতেই তাদের জোর করে হারিয়ে, জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমূলকে (TMC)।

যেমন উত্তর কালিকাপুরের ৪৪ নম্বর বুথের মোট ভোটার ১ হাজার ৪২২। এবার সেখানে ভোট পড়েছে ১ হাজার ১৯৬ টি। কিন্তু জয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট দেখা যাচ্ছে ১ হাজার ৪৪৮ এবং ১ হাজার ৫২২। অর্থাৎ ফলাফলেই অসঙ্গতি ! এই উদাহরণ শুধু একটি নয়! সিপিএমের দাবি, কোথাও প্রদত্ত ভোটের চেয়ে প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি হয়েছে। আবার কোনও বুথে যা ভোটারের সংখ্যা, তার থেকে ভোট পড়েছে অনেক বেশি। যেমন দক্ষিণ কালিকাপুরের ৫৬ নম্বর বুথে ভোটার সংখ্যা ১৪৯৬। কিন্তু ভোট পড়েছে ১ হাজার ৮৪৭ টি। আবার গণনার সময় দেখা গেছে, জয়ী প্রার্থীরা ভোট পেয়েছে ২ হাজার ১ এবং ২০০৭ টি। চাকারবেড়িয়া ৫১ নম্বর বুথে আবার ঠিক উল্টো ছবি! এখানে মোট ভোটার ১ হাজার ৩২৯। ভোট পড়েছে ১ হাজার ৪৭ টি। কিন্তু সেখানে জয়ী প্রার্থীদের ভোট কমে গেছে।

সিপিএমের অভিযোগ, কোথাও জয়ী সিপিএম প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নিয়ে সেটা তুলে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে। আবার কোথাও জোর করে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। সিপিএমের দাবি, একাধিক বুথে আখেরে জিতেছেন তাঁরাই। সব মিলিয়ে বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্ক শেষ হয়েও, হচ্ছে না।

আরও পড়ুুন- পেট্রোলের খরচ বাঁচাতে সোলার-ইলেকট্রিক চারচাকা ! অভিনব গাড়ি বানিয়ে চমক বাঁকুড়ার ব্যবসায়ীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget