এক্সপ্লোর

TMC: সরকারি চাকরির পর দলীয় পদ দিতেও টাকা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ

Murshidabad News: ইদ্রিশ আলির বাড়িতে তাণ্ডব চালালেন দলের কর্মীরাই। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সরকারি চাকরির (Govt Job) পর এবার দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার তৃণমূল বিধায়ক (TMC MLA) বিরুদ্ধে। ইদ্রিশ আলির (Idrish Ali) বাড়িতে তাণ্ডব চালালেন দলের কর্মীরাই। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। 

তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই তাঁর বাড়িতে দলীয় কর্মীদেরই তাণ্ডব। অবাধে চলল ভাঙচুর তছনছ করে দেওয়া হল আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন, তখন জানলায় আছড়ে পড়ল একের পর এক বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। 

দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে সোমবার এভাবেই তাণ্ডব চলল মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে সবজির ব্যাগে ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ আলি।  

আরও পড়ুন, সরকার ভাঙার সমীকরণ কি অদূর ভবিষ্যতে বঙ্গেও দেখা যাবে? বোমা ফাটালেন শুভেন্দু

অভিযোগ অস্বীকার করে পাল্টা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ইদ্রিশ আলি। সম্প্রতি স্কুলে নিয়োগ দুর্নীতি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা। কেজি কেজি সোনা। 

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বাড়ি-গাড়ি ভাঙচুর ও দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। রাতে বিধায়কের আপ্ত সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। তৃণমূল বিধায়ককে খুনের চেষ্টা, মারধর, বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। 

এই পরিস্থিতিতে রাজ্যে শাসকদলের আরেক বিধায়কের বিরুদ্ধে পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে না পেয়ে স্ত্রী-ছেলেকে মারধর করে স্থানীয়দের একাংশ। আর এবার দলীয় পদ পাইয়ে দিতে টাকা দাবির অভিযোগে ভগবানগোলায় তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর চালাল তাঁর দলের কর্মীরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget