এক্সপ্লোর

Murshidabad: ভোটে বাম-কংগ্রেসের কাছে হার, দলের পদ থেকে অপসারিত সাগরদিঘির তৃণমূল প্রার্থী

Sagardighi:ব্লকের দায়িত্ব থেকে অপসারিত পরাজিত প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাগরদিঘি ভোটে ধরাশায়ী, পদ হারালেন তৃণমূলের পরাজিত প্রার্থী। ব্লকের দায়িত্ব থেকে অপসারিত পরাজিত প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি শামসুল হুদা।

দায়িত্ব পেয়েই সাগরদিঘিতে হার নিয়ে বিস্ফোরক তৃণমূলের নতুন ব্লক সভাপতি। শামসুল হুদা বলেন, 'পঞ্চায়েত ভোটে লুঠপাট, তার ফলেই সাগরদিঘিতে হার।' প্রয়াত সুব্রত সাহা থেকে শুভেন্দুর ঘাড়ে দায় চাপিয়ে বিস্ফোরক তৃণমূল ব্লক সভাপতি। তিনি আরও বলেন, 'পঞ্চায়েতে ভোটে লুঠ, শুভেন্দুর পাপের প্রায়শ্চিত্ত হিসেবেই সাগরদিঘিতে হার। সাংগঠনিক দুর্বলতার সঙ্গে পঞ্চায়েতে দুর্নীতির জন্যেই হার, এটাই সত্যি।' দায়িত্ব পেয়েই সাগরদিঘিতে হার নিয়ে বিস্ফোরক তৃণমূলের ব্লক সভাপতি 

সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। সেই পদে আনা হল সংখ্য়ালঘু মুখ শামসুল হুদাকে। সাগরদিঘিতে তৃণমূলের হারের জন্য দুর্নীতি ও সংগঠনের দুর্বলতাকেই দুষলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি।

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে, জোরাল ধাক্কা খেয়েছে তৃণমূল। একুশের বিধানসভা ভোটে সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি মার্জিনে (৫০,২০৬) জিতেছিল ঘাসফুল শিবির। কিন্তু, এবারের উপনির্বাচনে সেখানেই তৃণমূলকে ২৩ হাজার ভোটে হারান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই সাগরদিঘিতে প্রায় ৬৮ শতাংশই সংখ্যালঘু ভোটার! এরমধ্য়ে তৃণমূল পেয়েছে ৩৫% ভোট। আর জয়ী কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৭ শতাংশেরও বেশি ভোট। পর্যবেক্ষকদের একাংশের মতে, সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়েছে বলেই মুখ থুবড়ে পড়তে হয়েছে তৃণমূলকে। তাহলে কি ভোটের অঙ্ক মাথায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনে রদবদল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস বলেন, 'সংখ্যালঘু ভোট আর ফেরত পাবে না। অনেকেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসছে।' যদিও এই কথা মানতে চাননি শামসুল হুদা। তিনি বলেন, 'এ একদম ভুল কথা। যেখানে হিন্দু এলাকা সেখানেও তো কংগ্রেস লিড পেয়েছে। আমরা তো ৬৫ হাজার ভোট পেয়েছি।'

বড়ঞার ছবি:
মুর্শিদাবাদে নবজোয়ার যাত্রায় পুরভোটে জয়ী নির্দলদের দলে ফেরানো হয়নি বলে একাধিকবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বড়ঞায় তাঁর সভাতেই দেখা গেল উল্টো ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই সভায় হাজির ছিলেন কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর  গুরুপ্রসাদ মুখোপাধ্যায়। গত পুরভোটে টিকিট না পেয়ে, নির্দল হিসেবে লড়ে তৃণমূল প্রার্থীকে হারানোর পর, দল তাঁকে বহিষ্কার করে। ভোটের ফল ঘোষণার পর, কান্দির তৃণমূল বিধায়কের হাত ধরে পুরনো দলে ফেরেন গুরুপ্রসাদ। শুধু তাই নয়, সম্প্রতি তৃণমূলের জেলা কমিটির সম্পাদক হয়েছেন নির্দল কাউন্সিলরকে।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ও কংগ্রেসের কটাক্ষ, অভিষেকের কাজে-কথায় মিল নেই, এটাই তার প্রমাণ। অস্বস্তি ঢাকতে খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের।

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget