এক্সপ্লোর

Murshidabad News: বাইকে চেপে এসে পরপর গুলি, বহরমপুরে খুন তৃণমূল কর্মী !

Baharampur Incident: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি করে

বহরমপুর : লোকসভা ভোটের আগে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। মুর্শিদাবাদে শ্যুটআউটে খুন তৃণমূল কর্মী । বহরমপুরে তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীকে গুলি করে খুনের ঘটনার শোরগোল পড়ে গেছে এলেকায়। বাইকে চেপে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। অধরা দুষ্কৃতীরা।

নির্মীয়মাণ ফ্ল্যাটের একতলায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি করে খুন করে বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করার পরে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। রাজনৈতিক না ব্যক্তিগত কোন আক্রোশ থেকে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তৃণমূলের পঞ্চায়েত সদস্য যুগল হালদার বলেন, "পেমেন্টের জন্য হিসাবপত্র করছিলেন। সেই সময় ঢুকলাম। দাদা বললেন, কেমন আছিস। আমি বললাম, ভাল আছি। তারপর একটা ফোন এল ওঁর কাছে। কে ফোন করেছিলেন জানি না। বললেন, একটা নিমন্ত্রণ আছে। খাব না, একাদশী। যাব, দেখা করে চলে আসব। ওঁর সঙ্গে তো সেরকম শত্রুতা কারও ছিল না ! ব্যবসায়িক কারণও হতে পারে, রাজনৈতিক কারণও হতে পারে। কনফার্ম কিছু বলা যাচ্ছে না। রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলেন পুরো। চেয়ারে বসেছিলেন। যা হয়েছে সামনাসামনি। হয়তো প্রস্তুত ছিলেন না। এর আগে একটা জমিজমা সংক্রান্ত বিবাদ হয়েছিল। সুতির মাঠে।" তৃণমূল নেতা মনোজ ঝা বলেন, "একটা বাড়ি করছিলেন, সেখানে ছিলেন। বাড়ির কাছাকাছিই ছিলেন। এখন অধিকাংশ মিটিং-মিছিলে ওঁকে দেখা যেত না। তবে, পার্টির মূল মিটিংয়ে অবশ্যই যেতেন। ওঁর দীর্ঘদিন ধরে নিজস্ব কিছু ব্যবসা ছিল। তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন। জানি না। কীভাবে কী হয়েছে।" 

নভেম্বরে খুন তৃণমূল কর্মী-

গত ২২ নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুন হন। ভিকিকে প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করে আততায়ীরা। তার পর এলোপাথাড়ি গুলো ছোড়ে তাঁকে লক্ষ্য করে। তার আগে ২০২১ সালে ভাটপাড়ায় তৃণমূল সমর্থক আকাশ যাদব খুন হন। আকাশের খুনের ঘটনায় ভিকি ছিলেন অন্যতম সাক্ষী। সেই জন্যই তাঁকে খুন হতে হল কিনা, প্রশ্ন ওঠে গোড়াতেই। ঘটনায় সঞ্জিত সিংহ ওরফে পাপ্পুকে গ্রেফতার করা হয়। অর্জুন সিংহের (Arjun Singh) আত্মীয় সঞ্জিত। দলীয় কর্মী খুনে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget