এক্সপ্লোর

Sukanta On Mamata: 'মুর্শিদাবাদে কেন গেলেন না মুখ্যমন্ত্রী?' দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জে সুকান্ত মজুমদার

Sukanta On Murshidabad Violence: হিন্দুদের ওপর অত্য়াচারের অভিযোগ তুলে, মুখ্য়মন্ত্রী কেন মুর্শিদাবাদ এলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার

আবির দত্ত ও অর্ণব মুখোপাধ্য়ায়,মুর্শিদাবাদ: দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জে গেলেন সুকান্ত মজুমদার। স্থায়ী BSF ক্য়াম্প থেকে NIA তদন্ত, বিজেপির রাজ্য় সভাপতির কাছে একাধিক দাবি জানালেন সেখানকার মানুষ। জাফরাবাদে নিহতদের বাড়িতেও যান তিনি। হিন্দুদের ওপর অত্য়াচারের অভিযোগ তুলে, মুখ্য়মন্ত্রী কেন মুর্শিদাবাদ এলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
 
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা, অশান্তির আগুনে পুড়েছে মুর্শিদাবাদের একাংশ। এই প্রেক্ষাপটে সোমবার মুর্শিদাবাদে যান সুকান্ত মজুমদার। প্রথমেই সামশেরগঞ্জের একটি মন্দিরে যান তিনি। তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। স্থায়ী BSF ক্য়াম্পের থেকে NIA তদন্তের দাবিতে সরব হন তাঁরা। মুর্শিদাবাদে জাফরাবাদের এক বাসিন্দা বলেন, কী করে খাব বলো? সব আমাদের দোকানে ছিল। মুর্শিদাবাদের জাফরাবাদের  বাসিন্দা বলেন, NIA-তদন্ত আমরা চাইছি। আমরা BSF ক্য়াম্প চাই স্যার। রাতে ঘুম আসছে না।  

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'BSF ঢুকছে। চিন্তার কিচ্ছু নেই। প্রয়োজনে আরও কোম্পানি আসবে।'ধুলিয়ানের জাফরাবাদে, বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে! সোমবার, নিহতদের বাড়িতে যান সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ জাফরাবাদের  বাসিন্দা বলেন, স্যার BSF ক্য়াম্প। ক্যাম্প ছাড়া স্যার হিন্দুরা একটাও বাঁচবে না। এবং হুমকি তো দিয়েছে।  BSF ক্য়াম্পের জায়গা দেওয়ার জন্য় রেডি হয়ে আছে আমাদের এখানের লোক।

জাফরাবাদ থেকে পালপাড়া, বেতবোনায় যান সুকান্ত মজুমদার।  সেখানে দাঙ্গা বিধ্বস্ত একাধিক বাড়িতে যান তিনি। সুকান্ত মজুমদার বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো যা এখানে প্রকল্প চালাচ্ছে হিন্দুদের থাকতে দেবেন বলে তো মনে হচ্ছে না। মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরও এখানে আসা উচিত ছিল।  তৃণমূলের লোকেরাই দাঙ্গা করেছে। পুলিশই নাকি এদেরকে বলেছে যে এখানে দিদির রাজত্বে BSF ক্য়াম্প হবে না।' 

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের নানা প্রান্ত! জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়ি! জঙ্গিপুরে আবার অশান্তির সময় পুলিশের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসায় জোর বিতর্ক তৈরি হয়। এই আবহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য় সরকার জানাল। ৮ এপ্রিল রঘুনাথগঞ্জের উমরপুরে SDPO-র গ্লক পিস্তল ছিনতাই করে দুষ্কৃতীরা। সেখানে ১০ রাউন্ড গুলি ছিল। জঙ্গিপুরের SDPO-র গাড়ি ও হাইওয়েতে টহলরত গাড়িতে আগুন লাগানো হয়।

বিক্ষোভকারীরা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা লাঠি, হাঁসুয়া, লোহার রড ও অন্য় অস্ত্র নিয়ে হত্য়ার উদ্দেশে পুলিশের ওপর চড়াও হয়। ওয়াকফ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল সূতি ও সামশেরগঞ্জ। এবার এই দুটি থানা এলাকাতেই পুলিশের সাংগঠনিকস্তরে রদবদল করা হল। এতদিন এই দুই থানায় সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসাররা ছিলেন OC। এবার সেই সুতি ও সামশেরগঞ্জ থানায় OC-র ওপর বসানো হল IC পদমর্যাদার অফিসারদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget